বাবার আত্মহত্যার ঘটনা রেকর্ড করল ছেলে, সাহায্যের জন্য চিৎকার স্ত্রীয়ের!

Share:

নিজস্ব প্রতিনিধি: বউ ডিভোর্স চাইতেই আত্মহত্যা করলেন বহুজাগতিক সংস্থায় কর্মরত এক যুবক। আর বাবার আত্মহত্যার ঘটনা ফোনে রেকর্ড করল ছেলে! এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মঘাতী যুবকের নাম সঞ্জীব যাদব (৩৬)। আমেরিকার একটি বহুজাগতিক সংস্থা ডেনসোতে উঁচুপদে কর্মরত ছিলেন। পঞ্জাবের অমৃতসরের একটি গ্রামে থাকত সে। বিয়ের পর ও কর্মসূত্রে বর্তমানে হরিয়ানার গুরুগ্রামে সুরাত নগরে ছেলে ও বউকে নিয়ে থাকত সঞ্জীব।

পুলিশে গোটা বিষয়টি জানিয়েছেন ওই যুবকের বোন কিরণ। তাঁর দাবি, সঞ্জীব সুখে ছিলেন না। বউয়ের সঙ্গে রোজ ঝগড়া হতো। সঞ্জীবের সঙ্গে ডিভোর্সের কথাবার্তা চলছিল তাঁর বউয়ের। কিন্তু সঞ্জীব সম্পর্কটা টিকিয়ে রাখতে চাইছিল। কিরণের অভিযোগ, সঞ্জীব আত্মহত্যা করেনি। তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সঞ্জীবের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই আটক করা হয়েছে সঞ্জীবের স্ত্রীকে। পুলিশের তরফে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার সঞ্জীব যাদবের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। সেই সময়ে বাড়িতে কেবল তাঁর স্ত্রী মনপ্রীত কাউর এবং তাঁদের সাত বছর বয়সী ছেলে উপস্থিত ছিল। আত্মহত্যার খবর জানাতে মনপ্রীত সঙ্গে সঙ্গেই নিজের পরিবার ও সঞ্জীবের বাবা-মাকে ফোন করেন। সূত্র মারফত জানা গিয়েছে, ফোন করে সঞ্জীবের আত্মহত্যার খবর চিৎকার করে জানান তাঁর স্ত্রী মনপ্রীত।

আরও পডুন: প্রীতি ম্যাচ চলাকালীন বন্দুকবাজের হামলায় নিহত ব্রাজিলের তরুণ ফুটবলার

সঞ্জীবের বাবা রামসেবক যাদব জানিয়েছেন যে, সঞ্জীব ও তাঁর স্ত্রী মনপ্রীত কাউরের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছিল। তিনি আরও বলেন, তাঁর পুত্রবধূ সহযোগীদের নিয়ে তাঁর ছেলেকে হত্যার ষড়যন্ত্র করেছেন বলে তাঁর সন্দেহ। পুলিশ জানিয়েছে, বাবার আত্মহত্যার ঘটনা ফোনে রেকর্ড করে রেখেছে ছেলে।

আলুর পদে ভিন্নতা আনতে চান? বানিয়ে ফেলুন তুরস্কের জনপ্রিয় আলুর স্যালাড

যেখান থেকে হামলা হবে, সেখানেই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

স্নান করে রান্নাঘরে প্রবেশ করছেন তো? এই নিয়ম না মানলে রুষ্ট হবেন মা অন্নপূর্ণা

বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী

‘DM আঙ্কেল, আমার একটা উপকার করবেন?’ খুদে ছাত্রীর আবেদনে নড়েচড়ে বসল প্রশাসন

প্রতিদিন আলু খেতে খেতে বিরক্ত? বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে কুমড়োর টিক্কি

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বাবার আত্মহত্যার ঘটনা রেকর্ড করল ছেলে, সাহায্যের জন্য চিৎকার স্ত্রীয়ের!

রবির সকালে মর্মান্তিক দুর্ঘটনা, মন্দিরবাজারে বাস উলটে মৃত কন্ডাক্টর, জখম বহু

প্রীতি ম্যাচ চলাকালীন বন্দুকবাজের হামলায় নিহত ব্রাজিলের তরুণ ফুটবলার