বিয়ের কথা গোপন রেখে প্রেম, প্রেমিকের সত্য জানতেই মর্মান্তিক পরিণতি তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃবিবাহিত হওয়ার কথা গোপন রেখে প্রায় দেড় বছর ধরে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিল সুনীল। পরে সেই তথ্য জানতে পেরে তাঁর মুখোমুখি হন তরুণী। এরপরই দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। অভিযোগ, সেই সম্পর্কের টানাপড়েনের জেরেই তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় সুনীল। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তরুণীর।

পুলিশ জানিয়েছে, সুনীলের সঙ্গে দীর্ঘদিন ধরে ওই তরুণীর সম্পর্ক ছিল। কিছুদিন আগে তরুণী জানতে পারেন, সুনীল আগে থেকেই বিবাহিত। এরপর এ নিয়ে দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। তদন্তে জানা গিয়েছে, একদিন সুনীলের দোকানে গিয়ে বিষয়টি নিয়ে কথা বলতে চান তরুণী। সেই সময় দু’জনের মধ্যে বচসা হয়। অভিযোগ, বচসার মধ্যেই তরুণীর গায়ে কেরোসিন ঢেলে দেন সুনীল। পরে সম্পর্কের জট কাটানোর কথা বলে গুরুগ্রামের সোহনা রোডের একটি আবাসনের ফ্ল্যাটে যান দু’জন। সেখানেই রাত কাটান তারা। পরদিন সকালে সুনীল তরুণীকে আগের পোশাকই পরে থাকতে বলেন। জানান, কেরোসিনের গন্ধ আর নেই। কিছুক্ষণ পর ফের দু’জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময়ই তরুণীর গায়ে আগুন ধরিয়ে দেন সুনীল। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে প্রথমে আর্টেমিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দিল্লির সফদরজং হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই মৃত্যু হয় তরুণীর।

আরও পড়ুনঃ অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

পুলিশ জানিয়েছে, আর্টেমিস হাসপাতাল থেকেই দগ্ধ এক তরুণী ভর্তি হওয়ার খবর আসে। তবে ঘটনার তিন দিন পর, ৩০ জুলাই, তরুণীর এক খুড়তুতো ভাই থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, হাসপাতালে দেখা করতে গেলে তরুণী নিজেই বলেন, সুনীল ওরফে ননি তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। পাশাপাশি, বিষয়টি কাউকে জানালে তাঁর মাকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করে সুনীলকে গ্রেফতার করেছে গুরুগ্রাম পুলিশ। অভিযুক্তকে দু’দিনের পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের