হজ ২০২৫: কবে শুরু, কখন শেষ? জানুন পবিত্র হজ যাত্রার বিস্তারিত সময়সূচি ও নিয়মকানুন

৪ জুন থেকে শুরু হচ্ছে ইসলাম সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ এবং পবিত্র 'হজ যাত্রা'। প্রতিবছর লক্ষাধিক ইসলাম সম্প্রদায়ের মানুষ হজ যাত্রায় সামিল হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪ জুন থেকে শুরু হচ্ছে ইসলাম সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ এবং পবিত্র ‘হজ যাত্রা’। প্রতিবছর লক্ষাধিক ইসলাম সম্প্রদায়ের মানুষ হজ যাত্রায় সামিল হয়। পায়ে হেঁটে সৌদি আরবের পথে যাত্রা করেন তাঁরা। তবে হজ যাত্রা অত্যন্ত পবিত্র হলেও, খুবই কঠিন যাত্রা এটি। বর্তমানে সৌদি আরবের তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়িয়েছে। তাই এই গরমে হজ যাত্রা করতে গিয়ে প্রচুর মানুষ মারা যান, অনেকে নিখোঁজ হন। অতীতে এমন অনেক উদাহরণ রয়েছে। গতবছরেও হজ যাত্রায় বহু মানুষের মৃত্যু হয়েছে। যাদের দেহগুলি রাস্তায় রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছে। মুলত হজ যাত্রা শুরু হয় ধুল হিজ্জা মাসে। হজকে ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হিসেবে বিবেচনা করা হয়।

তবে হজের সময় কোন সময় এবং কোন নিয়ম মেনে চলতে হয় জানা আছে কী? আরহাম নামে একটি ঐতিহ্য দিয়ে শুরু হয় হজ। যেখানে সমস্ত তীর্থযাত্রীদের সাদা পোশাক পরিধান করতে হয়। এই সময়ে চুল-কাটা এবং যৌন সম্পর্ক স্থাপন করা থেকে বিরত থাকতে হয়। এরপর মক্কায় পৌঁছনোর পর হজযাত্রীরা কাবার চারপাশে এবং বিপরীত দিকে সাতবার প্রদক্ষিণ করেন। যাকে তাওয়াফ বলা হয়। এরপর তীর্থযাত্রীরা সাফা ও মারওয়া পাহাড়ের মাঝখানে সাতবার হেঁটে যান। যাকে সাই বলা হয়। এরপরই হজযাত্রীরা মিনা নামক একটি তাঁবুর শহরে চলে যান। সেখানে প্রার্থনা করেন এবং রাত কাটান। এরপর হজের দ্বিতীয় দিনে হাজীরা অরফাতের ময়দানে সমবেত হন এবং সূর্যাস্ত পর্যন্ত সেখানে প্রার্থনা করেন।

সূর্যাস্তের পর সকল হাজী মুজদালিফার দিকে রওনা হন। যেখানে তারা খোলা আকাশের নিচে রাত কাটান। এবং শয়তানকে রক্ষা করার জন্যে নুড়িপাথর সংগ্রহ করেন। পরের দিন সকালে হাজীরা মিনায় ফিরে তিনটি স্তম্ভে নুড়ি পাথর নিক্ষেপ করেন এবং তারপর ঈদ-উল-আজহা উদযাপিত হয়, এবং এদিনে তীর্থযাত্রীরা পশু বলি দেন। কোরবানির পর পুরুষরা তাঁদের মাথা মুণ্ডন করেন। এবং মহিলারা চুলের একটি অংশ কেটে ফেলেন। তারপর তীর্থযাত্রীরা মক্কায় ফিরে যান। আবারও কাবা শরিফের তাওয়াফ করেন। অবশেষে মক্কা ত্যাগ করার আগে তীর্থযাত্রীরা শেষবারের মতো কাবা ঘরের চারপাশে প্রদক্ষিণ করে শেষবারের মতো তাওয়াফ করেন।

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর

6000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজারে হাজির HMD Vibe2  5G স্মার্টফোন

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে