পঞ্জাবের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হরভজন, কী বার্তা দিলেন ভাজ্জি?

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: পঞ্জাবে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই রাজ্যের বেশিরভাগ জেলায় বন্যা মারাত্মক রূপ নিয়েছে। এখনও পর্যন্ত ৩০ জন প্রাণ হারিয়েছেন, হাজার হাজার মানুষ ঘরছাড়া। ৯৬,০০০ হেক্টরেরও বেশি জমির ফসল ডুবে গিয়েছে। এনডিআরএফ এবং সেনাবাহিনী উদ্ধারকার্য চালাচ্ছে। জলন্ধর, অমৃতসর, বার্নালা, হোশিয়ারপুর, লুধিয়ানা এবং মানসা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই পরিস্থিতিতে গোটা পঞ্জাববাসীর জন্য বার্তা দিলেন তাঁদের ঘরে ছেলে প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। তিনি জানিয়েছেন যে তাঁর বিশ্বাস পঞ্জাব খুব তাড়াতাড়ি এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠবে। প্রাক্তন ক্রিকেটার এবং আপের রাজ্যসভার সাংসদ একইসঙ্গে পঞ্জাবের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।

হরভজনের কথায়, “পঞ্জাবে বসবাসকারী আমাদের সকলের জন্য এবং সমগ্র জাতির জন্য এটা অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি। একের পর এক গ্রাম ধ্বংস হতে দেখা অত্যন্ত বেদনাদায়ক। প্রচুর জল জমে রয়েছে। আপনি অন্তত যা করতে পারেন তা হল সেখানে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা। খুব কঠিন পরিস্থিতি, কিন্তু পঞ্জাব শক্তিশালী। আমরা সবসময়ের মতোই এই বিপদ থেকে ঠিক বেরিয়ে আসব।”

২ সেপ্টেম্বর বন্যার্তদের সাহায্যের জন্য আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন যে দলের সকল বিধায়ক এবং সাংসদরা তাদের এক মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করবেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি ভিডিও পোস্ট করে কেজরিওয়াল বলেছিলেন, ‘পঞ্জাব কেবল আমাদের দেশের একটি রাজ্য নয়। এটি ভারতের একটি শক্তিশালী ঢাল। যখন ভারতে খাদ্যের ঘাটতি ছিল, ক্রমবর্ধমান জনসংখ্যাকে কীভাবে খাওয়ানো হবে তা নিয়ে ভয় ছিল সেই সবুজ বিপ্লবের সময় পঞ্জাব তার ভূমি থেকে পুরো দেশের জন্য খাদ্য উৎপাদন করেছিল।”

তিনি পঞ্জাবের বর্তমান ভয়াবহ চিত্র তুলে ধরে আরও বলেন, ‘আজ সেই পঞ্জাব সমস্যায় পড়েছে। আজ প্রকৃতি পঞ্জাবের উপর এমন সর্বনাশা রূপ ধারণ করেছে যে সেখানে চারদিক বন্যাকবলিত। পঞ্জাবের জমিগুলি জলে জলময়, মানুষ গৃহহীন হয়ে পড়েছে। হাজার হাজার একর ফসল নষ্ট হয়ে গিয়েছে। দুর্যোগের এই সময়ে, আজ প্রতিটি পঞ্জাবি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে একে অপরকে সাহায্য করছে। নিজের কষ্ট ভুলে প্রত্যেক পঞ্জাবি প্রতিবেশীর দিকে বাড়িয়ে দিচ্ছে সাহায্যের হাত। মানবতার এই উদাহরণ কেবল পঞ্জাবেই সম্ভব।”

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…