জাঠ বলয়ে প্রবেশ তৃণমূলের, কার্যালয় খুলতেই ঘাসফুলে যোগ দিলেন ৫০০

ত্রিপুরা, গোয়ার পর লক্ষ্য হরিয়ানা। সর্বভারতীয় স্তরে সংগঠন গড়তে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেইমতোই হরিয়ানায় দলের নতুন সংগঠন গড়ল তৃণমূল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরা, গোয়ার পর লক্ষ্য হরিয়ানা। সর্বভারতীয় স্তরে সংগঠন গড়তে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেইমতোই হরিয়ানায় দলের নতুন সংগঠন গড়ল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরেই তৃণমূলে যোগ দেন রাহুল গান্ধি ঘনিষ্ঠ অশোক তানওয়ার। তারপরেই তৃণমূলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় হরিয়ানাতে সংগঠন গড়বে তৃণমূল। সেই কথামতোই বুধবার হরিয়ানাতে দলের নতুন শাখা সংগঠন খুলল তৃণমূল কংগ্রেস।

এদিন হরিয়ানার তৃণমূল কংগ্রেসের নেতা অশোক তানওয়ারের উদ্বোগে ও রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের উপস্থিতিতে খুলল নতুন কার্যালয়। জাঠ বলয়ের রাজনীতিতে জোড়া ফুলের অনুপ্রবেশ ঘটল বলাই যায়। বুধবার, সকাল ১১টা নাগাদ হরিয়ানার গুরগাঁওতে পার্টি অফিসের উদ্বোধন করেন রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায়। গত মঙ্গলবার দিল্লিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আগামী দিনে অন্য রাজ্যেও সংগঠন তৈরি হবে। যার শুরুটা হয়েছে হরিয়ানা দিয়ে। এদিন হরিয়ানাতে তৃণমূলের কার্যালয়ের উদ্বোধনে প্রাক্তন সাংসদ অশোক তানওয়ার জানিয়েছেন, ‘আগামী তিন মাসের মধ্যে হরিয়ানার ২২টি জেলাতেই দলীয় কার্যালয় এবং অ্যাড হক কমিটি তৈরির কাজ সম্পূর্ণ করা হবে। দল দ্রুত এগোবে। শাসক দলকে টক্কর দেবে।’

এদিন পার্টি অফিস খুলতেই হরিয়ানাতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগ দিয়েছেন ৫০০ জন কর্মী ও নেতা। এই বিষয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দ শেখর রায় জানিয়েছেন, ‘দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় পাওয়া গেলেই ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ হরিয়ানা সফরের কর্মসূচি ঠিক করা হবে।’

‘কাটমানি’ না দিলে তৈরি হবে না বাড়ি, অবশেষে প্রশাসনের দ্বারস্থ দৃষ্টিহীন বাবা-ছেলে

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ

৪ মাসে ২২ জনকে মৃত্যুদণ্ড, বিচারকের কাছ থেকে ১০০ খুনের মামলা সরানো হল

কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগ, মুর্শিদাবাদে ৭ বাংলাদেশি গ্রেফতার

দিল্লিতে ফের অবৈধ মদ পাচারচক্রের পর্দাফাঁস, গ্রেফতার ১

রণক্ষেত্র যাদবপুর! ABVP ও SFI-র তুমুল সংঘর্ষ , আজ পথে নামছে ডিএসও

আজ বেলা ১২টায় গোলপার্ক থেকে যাদবপুর প্রতিবাদ মিছিলের ডাক ABVP-র 

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

নিম্নচাপের পর ফের ভ্যাপসা গরম, আজ কোন জেলায় কেমন আবহাওয়া?

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণা ট্রাম্পের, ইরানের বিরুদ্ধে নজিরবিহীন যুদ্ধের হুঁশিয়ারি

মাসে ১০ হাজার আয়, ৩ কোটি টাকার জিএসটি নোটিশ পেলেন নিরাপত্তাকর্মী

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প