Mahakumbh: পার্লারে যাওয়ার আর প্রয়োজন নেই’,কুম্ভে পৌঁছনোর পরেই বিরাট পরিবর্তন নেটপ্রভাবী সন্ন্যাসিনী হর্ষার

Share:

নিজস্ব প্রতিনিধি : সাধনার টানে ঘর ছেড়েছেন সুন্দরী সন্ন্যাসিনী। মহাকুম্ভে এই অপরূপ সুন্দরী সাধ্বীকে দেখার জন্য মেলা চত্বরে উপচে পড়ছে ভিড়। লক্ষ লক্ষ জোড়া চোখ ঘুরে ফিরে বেড়াচ্ছে শুধুমাত্র এই সন্ন্যাসিনীকে দেখার আশায়। সামাজিক মাধ্যমে রীতিমত ঝড় তুলেছে এই সন্ন্যাসিনী ব্যক্তিগত জীবন। বলিউডের যে কোনও নায়িকাকে টেক্কা দেবে এই সন্ন্যাসিনী। হর্ষা রিচারিয়ার অতীত জীবন নিয়ে তোলপাড় কুম্ভমেলা। এমন আবহে মুখ খুললেন হর্ষা। নিজের অতীত জীবন নিয়ে জানালেন ‘পার্লার এখন অতীত। জীবনে মোক্ষলাভ করাই একমাত্র উদ্দেশ্য।’

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তাঁকে এখন থেকে আর পার্লার নিয়ে ভাবতে হবে না। কেননা তাঁর কাছে দেহের সৌন্দর্যের থেকে আত্মার সৌন্দর্য অনেক বেশি দামী। অতীত জীবন তিনি কবেই ছেড়ে চলে এসছেন। এখন তিনি ঈশ্বর সাধনায় ডুব দিতে চান।’

মহাকুম্ভ মাতানো সন্ন্যাসিনীর সৌন্দর্যে অনেকের বুকেই ঝড় তুলেছে ঠিকই, তবে নায়িকা সুলভ উত্তরাখণ্ডের সন্ন্যাসিনীকে অনেকেই এখন ভণ্ড তকমা দিচ্ছেন। কারোর মতে যা হর্ষা করছেন, তা সবই আসলে লোক দেখানো! এই প্রসঙ্গে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি জানান সমালোচনাকারীদের তিনি মোটেও পাত্তা দেন না। তাঁর কথায়, ‘কটাক্ষ-নিন্দাকে তিনি ইতিবাচক দিক হিসেবে গ্রহণ করছেন। কেউ তাঁর সমালোচনা করতেই পারে, তিনি তাতে বিশেষ পাত্তা দেন না।’ এই নিয়ে তিনি জানান, ‘তিনি ভন্ড না সাধু তা আমি নিজে জানি, আমার পরিবার জানে। এমনকী মহাদেবও জানে। তাই সমালোচকদের কথায় কিছু যায় আসে না আমার।’

আরও পড়ুন : মহাকাশ ইঞ্জিনিয়ার থেকে সন্ন্যাসী, চিনে নিন কুম্ভে হাজির আইআইটিয়ান বাবাকে

উল্লেখ্য, অতীত জীবন দূরে রেখে পরনে শাড়ি, কপালে হলুদ তিলক, লাল সিঁদুরের টিপে রথে চেপে মহাকুম্ভে এসেছেন হর্ষা। তাঁকে নেটপাড়া এখন যে বেশে দেখছে, সাধারণত সে বেশে তাঁকে দেখা যায় না! তিনি ওয়েস্টার্ন আউটফিটেও ঝড় তোলেন। সেখানে তাঁকে এই অবস্থায় দেখে অবাক হয়েছেন অনুরাগীরা। তিনি অতীতে সঞ্চালিকা, মডেল, অভিনেত্রী এবং নেটপাড়ার ইনফ্লুয়েন্সার ছিলেন। ১ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে হর্ষার। তবে সেসব এখন অতীত বলেই জানান হর্ষা।

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

Auto Draft

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে