পথ না ছাড়ায় পড়ুয়া বোঝাই স্কুল ভ্যানে এলোপাথাড়ি গুলিবর্ষণ বাবা-ছেলের, গুরুতর জখম ৪

Share:

নিজস্ব প্রতিনিধি, সিরসা: পিছন থেকে বার বার হর্ন বাজানো সত্বেও পথ ছাড়েননি সামনের স্কুল ভ্যানের চালক। আর তাতেই মেজাজ বিগড়ে যায় বাবা-ছেলের। স্কুল ভ্যানের চালককে সবক শেখাতে আচমকাই গুলি চালাতে শুরু করেন। এলোপাথাড়ি গুলিতে পড়ুয়া-সহ স্কুল ভ্যানের চার আরোহী আহত হয়েছেন। সঙ্কটজনক অবস্থায় চার জনকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিহরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে হরিয়ানার সিরসা। ঘটনার পরেই অবশ্য গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলে পালিয়ে গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে সিরসা জেলার রানিয়ান গ্রামের নগরানা থেড়ে পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল একটি স্কুল ভ্যান। পিছনেই একটি ট্রাক্টরে সওয়ার ছিলেন বাবা-ছেলে। পথ ছেড়ে দেওয়ার জন্য দীর্ঘক্ষণ হর্ন বাজাতে থাকেন দুজনে। কিন্তু রাস্তা সংকীর্ণ হওয়ায় পথ ছাড়তে পারেননি স্কুল ভ্যানের চালক। তাতেই মেজাজ বিগড়ে যায় বাবা-ছেলেরর। খানিক বাদে ওভারটেক করে ট্রাক্টর নিয়ে স্কুল ভ্যানের পথ আটকায় বাবা-ছেলে। স্কুল ভ্যানের চালক ও খালাসির সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। বচসা চলাকালীন আচমকাই সঙ্গে থাকা বন্দুক দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। স্কুল ভ্যানের ভিতরে থাকা ছোট পড়ুয়ারা আতঙ্কিত হয়ে পড়েন। গুলিবিদ্ধ হন চার জন। তাদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থা বেগতিক দেখে এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত বাবা-ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। স্থানীয় বাসিন্দারাও ক্ষোভে ফেটে পড়েন। ক্ষোভের মুখে পড়ে পুলিশ আধিকারিকরা আশ্বাস দেন, শিগগিরই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত