চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

ফের ধর্ষণের ঘটনায় শিরোনামে উত্তরপ্রদেশ। হাথরস জেলায় একটি প্যাথলজি ল্যাবে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ধর্ষণের ঘটনায় শিরোনামে উত্তরপ্রদেশ। হাথরস জেলায় একটি প্যাথলজি ল্যাবে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত প্যাথলজি ল্যাব অপারেটরকে গ্রেফতার করেছে। নাবালিকার বয়স ১৫ বছর। ঘটনায় একটি এফআইআরও দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই মেয়েটির মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে, পাশাপাশি পুরো ঘটনাটির তদন্ত চলছে। জানা গিয়েছে, মামলাটি হাথরস জংশন থানা এলাকার ঘটনা।

নির্যাতিতার দেওয়া তথ্য অনুযায়ী, সে হাসায়ান গ্রামের বাসিন্দা। ১৩ জুলাই চিকিৎসার জন্য একটি ক্লিনিকে গিয়েছিল সে। তখন তাঁর কিছু পরীক্ষার জন্যে প্যাথলজি ল্যাবে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে স্যালাইন দেওয়া হয়, যার ফলে সে জ্ঞান হারায়। তবে জ্ঞান ফেরার পর সে নিজেকে বস্ত্রহীন অবস্থায় দেখতে পায়। মেয়েটির অভিযোগ, ক্লিনিকের সঙ্গে যুক্ত প্যাথলজি ল্যাবের অপারেটর ইন্দ্রপালের ছেলে প্রবীণ তাঁর অচেতন অবস্থার সুযোগ নিয়ে ধর্ষণ করেছে। জামাকাপড় পরে কোনক্রমে বাড়ি ফিরে সে তাঁর পরিবারকে পুরো ঘটনা টি জানায়। এরপর তাঁরা হাথরস জংশন থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে একটি মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেফতার করেছে। আর ভুক্তভোগীর জেলা মহিলা হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ফরেনসিক প্রমাণ এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে এখন ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। তদন্তকারী কর্মকর্তারা ঘটনাটির সকল দিক খতিয়ে দেখছেন। ক্লিনিক ও প্যাথলজি ল্যাবের কর্মীদের জিজ্ঞাসাবাদ করছেন। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত বর্তমানে পুলিশি হেফাজতে আছেন।

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই