‘চার সন্তানের জন্ম দিলেই মিলবে লক্ষ টাকা’, মধ্যপ্রদেশের ব্রাহ্মণ কল্যাণ বোর্ডের প্রধানের ঘোষণায় বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: ‘হাম দো, হামারা দো’ এখন অতীত। বরং ‘হাম দো, হামারা চার’-ই ভবিষ্যত! এবার দম্পতিদের চার সন্তানের জন্ম দেওয়ার জন্য ‘ঘুষ’ হিসাবে লক্ষ টাকা ‘ইনাম’ (পুরস্কার) দেওয়ার ঘোষণা করলেন মধ্যপ্রদেশের ব্রাহ্মণ কল্যাণ বোর্ডের প্রধান পণ্ডিত বিষ্ণু রাজোরিয়া। আর তাঁর ওই নিদান নিয়ে ইতিমধ্যেই বিতর্ক ও নিন্দার ঝড় উঠেছে।

সমাজমাধ্যমে মধ্যপ্রদেশের পরশুরাম কল্যাণ বোর্ডের চেয়ারম্যান পণ্ডিত বিষ্ণু রাজোরিয়ার এক বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ব্রাহ্মণ সম্প্রদায়ের বিবাহ যোগ্য পাত্র-পাত্রীদের নিয়ে আয়োজিত ‘পরিচয় সম্মেলনে’ (গণবিবাহের আসর) বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দিচ্ছেন বিষ্ণু রাজোরিয়া। নাম না করে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলছেন, ‘সবচেয়ে চিন্তার বিষয় হল, বিধর্মীদের জনসংখ্যা লাগাতার বেড়ে চলেছে। অথচ ভাল চাকরি থাকা সত্বেও, আর্থিক সঙ্গতি থাকা সত্বেও হিন্দু দম্পতিরা একের বেশি সন্তানের জন্ম দিচ্ছেন না। আমরা আমাদের পরিবারের দিকে নজর রাখছি না। এতে ভবিষ্যতে আমাদের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়ে যাবে।’

এর পরেই যারা চার সন্তানের জন্ম দেবে তাদের লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করে রাজোরিয়া বলেন, ‘ব্রাহ্মণ সম্প্রদায়ের যে দম্পতি এখন থেকে কমপক্ষে চার বাচ্চার জন্ম দেবে, তাদের পরশুরাম কল্যাণ বোর্ডের তরফে লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।’ রাজোরিয়ার বিতর্কিত ভিডিও ভাইরাল হওয়ার পরেই প্রশ্ন উঠেছে, বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার হিন্দু জনসংখ্যা বৃদ্ধির জন্য এমন কোনও প্রকল্প চালু করেছে কিনা? পরে অবশ্য এক সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে রাজোরিয়া জানিয়েছেন, ‘রাজ্য সরকার চার সন্তান জন্ম দেওয়ার জন্য কোনও আর্থিক পুরস্কার দিচ্ছে না। ব্যক্তিগতভাবে তিনিই ওই পুরস্কার দেবেন। বিভিন্ন শুভানুধ্যায়ীর কাছ থেকে পুরস্কারের অর্থ সংগ্রহ করবেন।’

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি