Mumbai Rain : ভারী বৃষ্টিতে জলমগ্ন মুম্বই, তীব্র যানজট, ঘুরপথে চলছে বিমান

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভারী ও লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত দেশের বাণিজ্য রাজধানী মুম্বই। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর থেকে একনাগাড়ে বৃষ্টির ফলে শহরের একাধিক জায়গায় জমেছে জল। সন্ধ্যার পরে বান্দ্রা রোড-সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। জলমগ্নতার কারণে গাড়ির গতিও শ্লথ। ফলে অফিস থেকে বাড়ি ফেরার মুখে  চরম ভোগান্তিতে পড়তে হয়েছে আম জনতাকে। লাগাতার বৃষ্টির কারণে রাতের দিকে দৃশ্যমানতাও অনেকটা কমেছে। ফলে ভিস্তারা, স্পাইস জেট সহ বেশ কয়েকটি বিমান সংস্থার তরফে ঘুরপথে চালানো হচ্ছে পরিষেবা।

আবহাওয়া অফিসের তরফে আগেই সতর্ক করে জানানো হয়েছিল, এদিন মুম্বই-সহ সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেই পূর্বাভাসকে সত্যি করে দুপুরের পরেই আকাশ কালো করে ঝাঁপিয়ে বৃষ্টি নামে। মুলন্দ-সহ শহরতলীতে একনাগাড়ে বৃষ্টি চলার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। অতি বৃষ্টির ফলে নিচু এলাকাগুলিতে জলও জমে যায়। মুম্বইয়ের একাধিক রাস্তায় জল জমার কারণে গাড়ি চলাচলের স্বাভাবিক গতি বাধাপ্রাপ্ত হয়। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানবাহনের জন্য বৃষ্টিতে চুপসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় বাড়িমুখো নিত্যযাত্রীদের। ফলে চরমে ওঠে ভোগান্তি।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে বুধবার রাতে পূর্বাভাসে জানানো হয়েছে, আগামিকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত আবহাওয়ার উন্নতি হওয়ার কোনও সম্ভাবনা নেই। বরং মুম্বই ও আশেপাশের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আবহাওয়া অফিসের ওই পূর্বাভাসই মুম্বইকরদের কপালে চিন্তার ভাঁজ গভীর করেছে।

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক