অরুণাচল প্রদেশে  ভয়াবহ ভুমিধস, চিন সীমান্তবর্তী এলাকায় সংযোগ বিচ্ছিন্ন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হচ্ছে  অরুণাচল প্রদেশে। আর তাতেই ভেসে গিয়েছে বহু রাস্তা। এবার  বৃষ্টির জেরে অরুণাচল প্রদেশে মহাসড়কে   ভয়াবহ ভূমিধস। যারফলে চিন সীমান্তবর্তী ডিবাং  উপত্যকার সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা।

স্থানীয়  প্রশাসনের তরফে জানা গিয়েছে, গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত হচ্ছে অরুণাচলপ্রদেশে। এরফলে বুধবার ভুমিধস ঘটনা ঘটে ৩১৩ নম্বর জাতীয় সড়কে। গোটা অরুণাচলের সঙ্গে ডিবাং ভ্যালিকে জুড়েছে এই জাতীয় সড়ক। এরফলে বিভিন্ন অঞ্চলের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভুমিধসের ভিডিও।

সেখানে দেখা গিয়েছে, মহাসড়কের একটি অংশ ধসে পড়েছে। এরফলে  অসুবিধার মুখে পড়েছে স্থানীয় বাসিন্দা সহ নিরাপত্তা কর্মীরা। ধসের কারণে যানবাহন নিয়ে  তারা অন্য পথ থেকে ঘুরে যেতে পারছে না। বর্তমানে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড মহাসড়কের ক্ষতিগ্রস্থ অংশগুলি মেরামত করার জন্য প্রস্তুতি শুরু করেছে। জানা গিয়েছে, এই সড়ক মেরামত করতে সময় লাগবে মোট তিন দিন। অন্যদিকে এই সড়ককেই বলা হয় অরুণাচলপ্রদেশের লাইফলাইন। এরফলে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। তবে ডিবাং উপত্যকা এলাকায় এখন পর্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের কোন অসুবিধা হয়নি বলে জানিয়েছে প্রশাসন।

আমেরিকায় ফের হিন্দু মন্দিরে হামলা! ছোড়া হল ইট, ভাইরাল ভিডিও

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, বীর পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান

WBPSC পরীক্ষার্থীদের জন্য সুখবর! ভিড় সামলাতে বিশেষ পরিষেবা রেলের, রইল সময়সূচি

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

নাইটক্লাবে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

এশিয়ান গেমসে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর