হিমাচলপ্রদেশে বিধানসভা ভোট ১২ নভেম্বর, গুজরাতের ঘোষণা পরে

ভোট হবে এক দফায়, গণনা ৮ ডিসেম্বর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হিমাচলপ্রদেশে বিধানসভা নির্বাচন আগামী ১২ নভেম্বর। 

শুক্রবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে ভারতের এই অঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ভোট হবে এক দফায়। ভোট গণনা ৮ ডিসেম্বর। আজ একই সঙ্গে গুজরাত বিধানসভার ভোটের তারিখ ঘোষণার কথা ছিল। রাজীব কুমার জানিয়েছেন, গুজরাত বিধানসভার ভোটের দিন পরে ঘোষণা করা হবে। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, বিশেষভাবে সক্ষমদের জন্য প্রতিটি বুথে থাকছে প্রয়োজনীয় ব্যবস্থা। 

বিধানসভার মোট আসন  ৬৮। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩৫। বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হবে জানুয়ারি মাসের ৮ তারিখ। তার আগে গঠন করতে হবে নতুন সরকার। নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেল নির্বাচনী আচরণ বিধি। গত বিধানসভা নির্বাচনে (২০১৭) বিজেপি ৪৪টি আসন দখল করে ক্ষমতায় আসীন হয়। বিরোধী শিবির কংগ্রেস পেয়েছিল ২১টি আসন। তাই, বিজেপি যেমন একদিকে ক্ষমতা ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালাবে। অন্যদিকে কংগ্রেস চাইবে পায়ের তলায় হারিয়ে যাওয়া মাটি পুনরুদ্ধারের।  

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে, মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৫ অক্টোবর, ২০২২। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৯ অক্টোবর। তার আগে, ২৭ অক্টোবর নির্বাচন কমিশন মনোনয়নপত্র খতিয়ে দেখবে। দেশ এখনও করোনামুক্ত হয়নি। ফলে, সেই বিষয়টিকে মাথায় রেখেই কমিশন ভোটের বন্দোবস্ত করছে বলে জানিয়েছেন রাজীব কুমার। ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে। পাশাপাশি থাকছে পোস্টাল ব্যালট। ভোটে যে সব কর্মী অংশ নেবেন, তাদের কথা মাথায় রেখে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। 

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?