স্কুল পড়ুয়াদের সুবিধার্থে  বিলাসপুরে তৈরি হচ্ছে প্রথম রোবোটিক ল্যাব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হিমাচল প্রদেশের বিলাসপুরে তৈরি হচ্ছে  প্রথম রোবোটিক ল্যাব। এটি ল্যাব স্থাপিত হবে শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ডিআইইটি) জুখালা কেন্দ্রে । প্রথম পর্যায়ে ২০ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন হিমাচল প্রদেশের এক আধিকারিক। রোবোটিক ল্যাবের পাশাপাশি তৈরি হবে   ভার্চুয়াল ল্যাব। যাতে স্কুলের শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে বিজ্ঞান সম্পর্কিত বিষয়গুলি নিয়ে অধ্যয়ন করতে পারে।

বিলাসপুর জেলার ঘুমরউইনের সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলে হিমাচল প্রদেশের প্রথম স্পেস ল্যাব স্থাপন হবে। বর্তমানে জুখলায় ডায়েটে রাজ্যের প্রথম রোবোটিক ল্যাব স্থাপনের কাজও চলছে। শিক্ষামূলক ভ্রমণে আসা স্কুলপড়ুয়াদের পাশাপাশি অন্যদের জন্যও ল্যাবটি উন্মুক্ত থাকবে। এপিজে আবদুল কালাম সায়েন্স সেন্টার ইতিমধ্যেই জুখালার ডায়েটে (DIET Jukhala)  স্থাপন করা হয়েছে।  যাতে বিজ্ঞানের প্রতি শিশুদের আগ্রহ বাড়ে সেই প্রচেষ্টাই করে চলেছে হিমাচল প্রদেশের প্রশাসন।

উল্লেখ্য, বিলাসপুরে এই নয়া রোবোটিক ল্যাব তৈরির ফলে সরকার উন্নত বৈজ্ঞানিক শিক্ষার প্রতি মননিবেশ করতে পারবে। বিশেষ করে রোবোটিক ল্যাবটি কেবল স্কুলের শিশুদের জন্যই নয়, শিক্ষাগত অভিজ্ঞতায় আগ্রহী অন্যান্য দর্শনার্থীদের জন্যও  গ্রহণযোগ্য হবে। রোবোটিক ল্যাব স্থাপনের ফলে এই অঞ্চলে শিক্ষাগত অবকাঠামো বৃদ্ধি পাবে এবং বৈজ্ঞানিক কৌতূহল জাগ্রত হবে বলে আশা করা হচ্ছে। একথায় এই রোবোটিক ল্যাবের মাধ্যমে উপকৃত হবে স্কুল  পড়ুয়া থেকে শুরু করে বিজ্ঞানের প্রতি আগ্রহী ব্যক্তিরা। তবে এই ল্যাব কবে উদ্বোধন হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের