ইতিহাস গড়ল ভারত, মহাকাশে পাড়ি দিল ‘বিক্রম-১’

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। দেশের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট অ্যারোস্পেস তাদের প্রথম অরবিটাল রকেট ‘বিক্রম-১’ উৎক্ষেপণ করেছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ‘মিশন আগমন’-এর অধীনে এই রকেট উৎক্ষেপণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের কিছু পরে দেশের প্রথম অরবিটাল রকেট ‘বিক্রম-১’ পাড়ি দিয়েছে মহাকাশের উদ্দেশ্যে।  ভারতের এই মহাকাশ অভিযান নিয়ে পোস্ট  করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।    

শনিবার সকাল সকাল সাড়ে ১১টায় বিক্রম-১ উৎক্ষেপণ করার কথা  থাকলেও ঠিক পাঁচ মিনিট আগেই তা স্থগিত করে দেওয়া হয়। তারপর দুপুর ১২টা ৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সেটির উৎক্ষেপণ করা হয়। স্কাইরুট এরোস্পেসের বিক্রম-১ উৎক্ষেপণের ১০ মিনিটেরও কম সময়ে তার প্রথম  চারটি পর্যায় সফলভাবে সম্পন্ন করেছে, যা ভারতের প্রথম বেসরকারিভাবে নির্মিত অরবিটাল রকেটের জন্য একটি বড় মাইলফলক। 

জেনে নিন বিক্রম-১  সম্পর্কে

বিক্রম-১  হল ভারতের প্রথম সম্পূর্ণভাবে বেসরকারি উদ্যোগে তৈরি অরবিটাল রকেট, যার লক্ষ্য পৃথিবীর নিম্ন কক্ষপথে (Low Earth Orbit) একাধিক প্রযুক্তিসহ পেলোড পৌঁছে দেওয়া। এই মিশনের মাধ্যমে স্কাইরুট শুধু নিজেদের প্রযুক্তিগত সক্ষমতারই পরীক্ষা করবে না, ভবিষ্যতে নিয়মিত বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণের পথও খুলে দিতে চায়। এই মিশনে ভারতীয় ও আন্তর্জাতিক প্রযুক্তিগত পেলোডের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে লেখা ‘বন্দে মাতরম’ বার্তাসহ একটি পোস্টকার্ডও মহাকাশে পাঠানো হচ্ছে।   

 

‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবিতে ওয়াংচুকের স্ত্রী

হরপা বানে ভাসল আলিপুরদুয়ারের অস্থায়ী সেতু, জলমগ্ন রাজ্য সড়ক

ফাইনালের আগে রেফারিকে সতর্কবার্তা স্পেন কোচের, মেসিদের বিশেষ সুবিধা দেওয়ার আশঙ্কা?

নন্দনের বড়পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ! আর্জেন্টিনা-স্পেনের দ্বৈরথ দেখবেন মুখ্যমন্ত্রী

ঘরেই বানিয়ে ফেলুন সুজির শুকনো মালপোয়া, মুচমুচে স্বাদে জমে যাবে মিষ্টিমুখ

নিরামিষ ভোজে নতুন চমক, বাড়িতে সহজেই বানিয়ে নিন সয়াবিন মুইঠ্যা

অভিষেকের অবৈধ কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ

ছেলের গাফিলতিতে এতজনের মৃত্যু! উদ্বেগে গেটম্যান অনুপের পরিবারের সদস্যরা

ইতিহাস গড়ল ভারত, মহাকাশে পাড়ি দিল ‘বিক্রম-১’

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

বোমা রেখেছিল ভাড়াটে শামিম, রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে দাবি বাড়ি মালিকের

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের