‘আমরা বড্ড সেকেলের…’, বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানো নিয়ে পর্যবেক্ষণ বিচারপতির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সামাজিক মূল্যবোধ, ব্যক্তিগত সম্পর্ক এবং আইনের সীমারেখা-এই তিনের সংযোগস্থলে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ভারতের সুপ্রিম কোর্ট। বিবাহ-পূর্ব সম্পর্ক এবং বিয়ের প্রতিশ্রুতি ঘিরে দায়বদ্ধতার প্রশ্নে দেশের শীর্ষ আদালতের মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। ধর্ষণের অভিযোগ সংক্রান্ত এক জামিন শুনানিতে আদালত স্পষ্ট জানায়, বিয়ের আগে কোনও সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে ব্যক্তিগত সতর্কতা অত্যন্ত জরুরি। এই পর্যবেক্ষণ শুধু আইনি দৃষ্টিকোণ থেকেই নয়, সমাজের বর্তমান সম্পর্কের ধরণ ও বিশ্বাসের প্রশ্নকেও সামনে এনে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান। সেই সময় তিনি ইতিমধ্যেই বিবাহিত ছিলেন এবং পরে অন্য এক মহিলাকেও বিয়ে করেন।  সূত্রের খবর , বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। তিনি বলেন, বিয়ের আগে ছেলে ও মেয়ে কার্যত অপরিচিত থাকে, তাই এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে ভরসা করার আগে সাবধান হওয়া উচিত।

আদালতে জানানো হয়, ২০২২ সালে একটি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ওই নারী ও পুরুষের পরিচয় হয়। অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত মহিলার সঙ্গে একাধিকবার দেখা করেন এবং তাঁদের সম্পর্ক বিদেশ পর্যন্ত গড়ায়। প্রসিকিউশনের দাবি, দু’জনের শারীরিক সম্পর্কের ভিডিও মহিলার অজান্তে রেকর্ড করা হয়েছিল এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এই সাক্ষাৎগুলির মধ্যে একটি হয়েছিল দুবাই-তে।পরে ওই মহিলা জানতে পারেন, অভিযুক্ত ব্যক্তি আগে থেকেই বিবাহিত এবং ২০২৪ সালের জানুয়ারিতে পাঞ্জাব-এ আরও একটি বিয়ে করেন। শুনানির সময় আদালত প্রশ্ন তোলে, বিয়ের আগে কেন ওই মহিলা বিদেশে দেখা করতে গিয়েছিলেন। আদালত পর্যবেক্ষণে জানায়, যদি সম্পর্ক পারস্পরিক সম্মতিতে হয়ে থাকে, তবে এই ধরনের মামলায় মধ্যস্থতার পথও বিবেচনা করা যেতে পারে। মামলার পরবর্তী শুনানি বুধবার নির্ধারিত হয়েছে।

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু