‘আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে…’ ৯ পুলিশকর্মীর ফাঁসির সাজায় বললেন কমল হাসান

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলের মধ্যে বাবা-ছেলেকে পিটিয়ে খুন! সেই ঘটনার ছ’বছরের দীর্ঘ শুনানির পর মাদুরাই আদালত অভিযুক্ত ন’জন পুলিশকর্মীর ফাঁসির সাজা ঘোষণা করেছে। কিন্তু, আদালতের রায় অর্থাৎ মৃত্যুদণ্ডের বিরোধীতা করে তাৎপর্যমূলক ব্যাখা দিয়েছেন তারকা তথা রাজনীতিবিদ কমল হাসান।

এক বিবৃতিতে কমল হাসান বলেন, ‘পি.জয়রাজ এবং তাঁর ছেলে জে.বেনিক্স -এর উপর হওয়া নৃশংসতা ভাবলেও হৃদয়বিদারক লাগে। যারা সাধারণ মানুষের সুরক্ষার দায়িত্বে, তাদের হাতেই এমন বর্বরতা অত্যন্ত উদ্বেগজনক।’

ঘটনার সূত্রপাত ২০২০ সালের। সেই লকডাউন চলাকালীন দোকান খোলা রাখাকে কেন্দ্র করে বিধি লঙ্ঘনের অভিযোগে ৫৯ বছর বয়সী পি জয়রাম এবং তাঁর ৩১ বছর বয়সী ছেলে বেনিক্সকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, হেফাজতে তাঁদের উপর নির্মম অত্যাচার চালানো হয়। পরে বিচার বিভাগীয় হেফাজতে থাকার কয়েকদিনের মধ্যেই তাঁদের মৃত্যু হয়। এই ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ শুরু হয় এবং নিরপেক্ষ তদন্তের দাবি ওঠে।

পরবর্তীতে তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর বিশেষ আদালত এই মামলায় ৯ জন পুলিশকর্মীকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে।রায়কে স্বাগত জানালেও কমল হাসান স্পষ্ট করে জানান,  তিনি নীতিগতভাবে মৃত্যুদণ্ডের বিরোধী। তাঁর মতে, জঘন্য অপরাধীদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে কঠোর শ্রমে নিয়োজিত রাখা উচিত।এছাড়া তিনি প্রশ্ন তোলেন, এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের ভূমিকা নিয়েও—বিশেষ করে সেই চিকিৎসক, যিনি যথাযথ পরীক্ষা ছাড়াই সার্টিফিকেট দিয়েছিলেন এবং যাঁরা ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে কমল হাসান আরও বলেন, ‘ক্ষমতার নেশায় সংঘটিত নৃশংসতা নির্মূল করতেই হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়।‘

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা