Budget 2024: বঞ্চনার বাজেট, সংসদের বাইরে বিক্ষোভ ইন্ডিয়া জোট শরিকদের  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃতীয় মোদি সরকারের প্রথম পুর্ণাঙ্গ বাজেট পেশ  করেছেন নির্মলা সীতারমণ। আর তা নিয়ে  সরব হয়েছেন বিরোধীরা। কারণ, মোদি সরকারের এই কেন্দ্রীয়  বাজেট বৈষম্য এবং বঞ্চনার। এই প্রতিবাদে বুধবার সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখান শুরু করেছেন ইন্ডিয়া জোটের সদস্যরা।

এদিন কেন্দ্রীয় বাজেটের বিরোধীতা করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘বাজেটের মাধ্যমে অনেকেই ন্যায়বিচার পাননি । আমরা ন্যায়বিচারের জন্য লড়াই করছি। প্রতিবাদ আমরা চালিয়ে যাব।‘ অন্যদিকে বাজেট নিয়ে এদিন ফের সরব হয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। বলেন, ‘আমরা সবাই দাবি করছিলাম, কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হোক । কিন্তু বাজেটে তা দেওয়া হয়নি। মূল্যস্ফীতির বিষয়ে সরকার কোনো দৃঢ় পদক্ষেপ নিতে পারেনি। উত্তরপ্রদেশ কিছুই পায়নি। কেন্দ্রীয় বাজেট সাধারণ মানুষকে ক্ষুব্ধ করেছে। তাই আমরা প্রতিবাদে নেমেছি।‘ অন্যদিকে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, “অধিকাংশ রাজ্যেই বাজেট খুব কম।‘

উল্লেখ্য, মঙ্গলবার  বাজেট পেশ হতেই বিরোধীরা দাবি  করে  সাধারণ মানুষের জন্য নয়, সরকার বাঁচাতেই পেশ করা হয়েছে । কারণ, বাজেটে বিহার এবং অন্ধপ্রদেশের জন্য মোট ৪১ হাজার কোটি টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন  কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নীতীশ কুমারের বিহারের জন্য  ২৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয় অন্ধ্রপ্রদেশের জন্য অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ।  এখান থেকেই স্পষ্ট যে  মোদি সরকার নিজেদের কুর্সি বাঁচাতেই কেন্দ্রীয় বাজেট পেশ করেছে। আর তা নিয়ে বুধবার বিক্ষোভ দেখান শুরু করে ইন্ডিয়া জোটের শরিকরা।

পাকা বাড়ির স্বপ্ন অধরাই রইল, মাটির ঘরেই চিরঘুম বাবা-মেয়ের

মহারাষ্ট্রে ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত অন্তত ৩

আমেরিকায় চাকরি করতে দিতে হতে পারে ১ লক্ষ ডলার! দুশ্চিন্তায় ভারতীয় পড়ুয়ারা

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

১২,০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus-এর শক্তিশালী প্রসেসরযুক্ত 5G স্মার্টফোন

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৩, চলছে উদ্ধারকাজ

গ্লাসগোয় ভারতের জোড়া সাফল্য, রুপো-ব্রোঞ্জ জিতে নজর কাড়লেন লাভপ্রীত ও সীমা

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

প্রতি বছর বাড়ছে শিবলিঙ্গের আকার! জানেন কোথায় রয়েছে রহস্যময় এই ধাম?

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী