দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রকাশিত হল আইসিএসই, আইএসসি পরীক্ষার ফল, কীভাবে জানা যাবে রেজাল্ট?

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হল আইসিএসই, আইএসসি (ICSE and ISC) পরীক্ষার ফল। রবিবার বেলা ৩টে নাগাদ ফল প্রকাশ করে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস (CISCE) বোর্ড। পরীক্ষার্থীরা cisce.org এবং results.cisce.org ওয়েবসাইটে গিয়ে ইউনিক আইডি এবং ইন্ডেক্স নম্বর দিয়ে নিজেদের রেজাল্ট জানতে পারবে।

চলতি বছরে আইসিএসই (দশম) পরীক্ষা হয়েছিল ২৭ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত। আইএসসি (দ্বাদশ) এর পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি ১৩ থেকে মার্চ এর ৩১ তারিখ পর্যন্ত। প্রায় আড়াই লাখ ছাত্রছাত্রী চলতি বছরে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস (CISCE) বোর্ডের পরীক্ষায় বসেছিল। cisce.org এবং results.cisce.org এই দুই ওয়েবসাইট ছাড়াও ফল জানা যাবে সিআইএসসিই-র ‘কেরিয়ার্স’ পোর্টাল থেকেও। ওই পোর্টাল থেকে পড়ুয়াদের ফল জানতে পারবে স্কুলগুলি। ফল সংক্রান্ত যে কোনও বিষয়ে জানার জন্যে সিআইএসসিই-র হেল্পলাইন নম্বরে ১৮০০২০৩২৪১৪ তে ফোন করে কথা বলতে পারবে পরীক্ষার্থীরা। পাশাপাশি মেল করা যাবে helpdesk@cisce.org-তে।

রেজাল্ট নিয়ে কোনও পরীক্ষার্থী সন্তুষ্ট না হলে উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। পুনঃমূল্যায়নের জন্য, প্রার্থীদের CISCE-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। এর জন্য ১০০০ টাকা ফি দিতে হবে। তারপর ফলাফল CISCE এর অফিসিয়াল ওয়েবসাইটেঘোষণা করা হবে।

Published by:

Share Link:

More Releted News:

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

‘নাটক শেষ’, স্ত্রী পরিণীতির সঙ্গে ডিভোর্সের ভয়ে বিজেপিতে নাম লেখালেন রাঘব চাড্ডা

‘বাবা আমার শরীর স্পর্শ করবে না’, নোট লিখে আইনজীবীর আত্মহত্যা

ঋণ বিতর্কে ভয়ংকর ঘটনা, ‘টাকা না দিলে মেয়েকে দাও’ মন্তব্য ঘিরে হামলা

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ