জুবিন গর্গের মৃত্যু রহস্যের জাল উন্মোচনে প্রয়োজনে সিঙ্গাপুরে যাবেন অসমের মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যু রহসের জাল উন্মোচনে এবার ব্যোমকেশ বক্সির ভূমিকায় অবতীর্ণ হতে চান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘প্রয়াত গায়কের শোকসন্তপ্ত পরিবারকে সুবিচার দিতে যা যা করার তাই করা হবে। প্রয়োজন হলে আমি নিজেই সিঙ্গাপুরে যাব।’

সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভ্যালে গান গাইতে গিয়েছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গ। গত ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিং করতে গিয়ে সমুদ্রের নিচেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শেষ মুহূর্ত পর্যন্ত তাঁকে প্রাণে বাঁচানোর চেষ্টা করে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। জুবিন গর্গের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েন তাঁর অগণিত শিষ্যরা। জনপ্রিয় সঙ্গীতশিল্পীর মৃত্যুর ঘটনা নিয়ে অতি সক্রিয় হয়ে পড়েন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। একাধিক এফআইআর দায়ের করা হয় অসমের বিভিন্ন থানায়। যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল তাদের মধ্যে ছিলেন নর্থইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহান্ত ও জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা। জুবিনের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই শেখরজ্যোতি গোস্বামী ও সঙ্গীতশিল্পী অমৃতপ্রভা মহান্ত-সহ বেশ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি সিট তদন্তের উপরে বিশেষ নজরদারির জন্য বিচারবিভাগীয় তদন্ত কমিশনও গঠন করা হয়েছে। ওই বিচারবিভাগীয় তদন্ত কমিশনের নেতৃত্বে থাকছেন গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি সৌমিত্র শইকিয়া। সিঙ্গাপুর পুলিশের তরফে অবশ্য জানানো হয়েছে শিল্পীর মৃত্যুর তদন্তে অস্বাভাবিক কিছু খুঁজে পাননি তাঁরা।

অসমের মুখ্যমন্ত্রীর অতি সক্রিয়তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। যদিও এদিন সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে তিনি বলেন, ‘কাউকে দোষারোপ করে আমার কী লাভ হবে? অসম সরকার এবং আমি ভাল কাজ করার উপরে মনসংযোগ করছি। যা কিছু প্রয়োজন, আমি তা করব, এমনকি যদি সিঙ্গাপুরে যেতেও হয়। এ বিষয়ে বিজেপির অবস্থান স্পষ্ট।’ জুবিন গর্গের স্মৃতিস্তম্ভে তার ভক্তদের মদ ঢেলে দেওয়ার ঘটনা নিয়েও তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন হিমন্ত। এ বিষয়ে বামপন্থীদের নিশানা করে তিনি বলেন, ‘বামপন্থী মতাদর্শে বিশ্বাসীরা জুবিন গর্গকে একজন নাস্তিক হিসেবে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে। অথচ জুবিন একজন শিবভক্ত ছিলেন। তাঁর  শরীরে ভগবান শিবের ট্যাটু ছিল। কিন্তু বামপন্থীরা এখন তাকে নাস্তিক হিসেবে উপস্থাপন করছে। কিন্তু বাস্তব হল, জুবিন গর্গ একজন হিন্দু ছিলেন। এমনকি তাঁর শেষকৃত্যও সমস্ত হিন্দু রীতিনীতি অনুসরণ করে করা হয়েছিল।’

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর