চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আমাকে চ্যালেঞ্জ করলে, আমি সবার থেকে বিপজ্জনক’,হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : ‘আমাকে চ্যালেঞ্জ করলে, আমি সবার থেকে বিপজ্জনক’। দিল্লি থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুললেন তিনি। তিনি বলেছেন, বঙ্গভবনে রয়েছেন এসআইআর-র মৃতদের পরিবার। বঙ্গভবনের সামনে অভিযান চালাচ্ছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের তল্লাশি চালানোর এক্তিয়ার নেই।

তিনি প্রশ্ন তুলেছেন, তাঁর জন্য দিল্লিতে ব্ল্যাক কার্পেট কেন? পেশি শক্তি দেখিয়ে কোন লাভ নেই। দেশের কেউ না লড়লেও তিনি লড়াই চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। অভিষেককে নিয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, দিল্লিতে বিক্ষোভ করতে আসেননি। তাঁকে সম্মান করলে সম্মান ফেরত দিতে জানেন। তিনি অভিযোগ করেছেন, এসআইআরের জন্য ১৮৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের পরিবারকে দেখার কেউ নেই। অন্যের কথা শুনে হয়রানি করা বন্ধ হোক। মানবিকতার খাতিরে বিচার চাইতে দিল্লিতে এসেছেন।  মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, তাঁদের রক্ষা করতেই তিনি দিল্লিতে এসেছেন। কোনও বিক্ষোভ দেখাতে নয়। অভিষেককে পাশে নিয়ে তাঁর অভিযোগ, মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অত্যাচর করা বন্ধ করা হোক। 

মৃতদের পরিবারের সঙ্গেও এদিন দেখা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁদের ভয় না পাওয়ার বার্তা দিয়েছেন তিনি। কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গে তাঁকে জানানোর কথাও বলা হয়েছে। তাঁকে কোনওরকম দুর্বল ভাবার কারণ নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশকে নিশানা করেছেন তিনি। বলেছেন, যখন আতঙ্কে মানুষগুলোর মৃত্যু হয়েছে, তখন পাশে দাঁড়ায়নি। এখন তল্লাশি চলছে। এদের দুষ্টাচারী, দুরাচারী বলে কটাক্ষ করেছেন তিনি। 

Published by:

Share Link:

More Releted News:

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

‘‌বাঘিনীর মতো লড়ছেন, দিদিরই জেতা উচিত’‌, সমর্থন উদ্ধবের, ফোন কেজরিওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ