আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আইআইটি-বম্বের দ্বিতীয় বর্ষের পড়ুয়া সাহিল ওয়াকোডের মৃত্যুকে ঘিরে তদন্তে এ বার বড় পদক্ষেপ করল কর্তৃপক্ষ। অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে আপাতত ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখতে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে আইআইটি-বম্বের বোর্ড অব গভর্নরস। এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিটিকে।

২২ বছরের সাহিল এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের বিটেক পড়ুয়া ছিলেন। ১৮ সেপ্টেম্বর ক্যাম্পাসে তাঁর মৃত্যু হয়। তার আগে একটি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে উত্তর খোঁজার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ওই পরীক্ষার পর তাঁকে কাউন্সেলিং করা হয়েছিল বলে জানিয়েছিল আইআইটি-বম্বে। সেই সময় তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি প্রতিষ্ঠানের।অন্য দিকে, সাহিলের পরিবারের অভিযোগ, পড়ুয়ার উপর জাতিগত হেনস্থা ও মানসিক চাপ তৈরি করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে অধ্যাপক ডুল্লার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। অভিযোগগুলি এখনও তদন্তাধীন এবং কোনও অভিযোগই আদালতে প্রমাণিত হয়নি। তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন আইআইটি-পালাক্কাড়ের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান অধ্যাপক রমেশ বেঙ্কটেশ্বরন। কমিটিতে শিক্ষক, প্রশাসনিক আধিকারিক, পড়ুয়া এবং এক জন মনোরোগ চিকিৎসকও রয়েছেন।

আরও পড়ুনঃ স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

সাহিলের মৃত্যুর পর ক্যাম্পাসে পড়ুয়াদের একাংশ বিক্ষোভ দেখান। তদন্ত, পড়ুয়াদের সুরক্ষা এবং প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যবস্থায় সংস্কারের দাবিও ওঠে। এ বার সেই আবহেই অধ্যাপক দুল্লাকে ছুটিতে পাঠিয়ে তদন্ত কমিটি গঠন করল আইআইটি-বম্বে। কমিটির রিপোর্টের পরেই পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

গাড়ির ভিতরে ভারতীয় যুবকের টুকরো টুকরো দেহ উদ্ধার, নিখোঁজ স্ত্রী-পুত্র

বালিগঞ্জ ও আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে হানা ED-র, চলছে তল্লাশি

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

মান বাঁচালেন মানু, এশিয়াডে ভারতীয় শ্যুটারদের স্বপ্নভঙ্গ

স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

ইয়ে দোস্তি…, আহমেদাবাদের রাস্তায় একই বাইকে হেলমেটবিহীন চার যুবক

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর