হিন্দু দেব-দেবীর ছবি বিকৃত, দিল্লি পুলিশকে নোটিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সনাতন ধর্মীয় ভাবাবেগে আঘাত। হিন্দু দেবদেবীর ছবি অশ্লীলভাবে বিকৃতকরণ। এই মর্মে দিল্লি পুলিশকে পদক্ষেপের নোটিশ দিল দিল্লি মহিলা কমিশন (দিল্লি কমিশন ফর উইমেন,DCW)। অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হল।

হিন্দু দেবদেবীর ছবি অশ্লীলভাবে বিকৃত করা হয়েছে । এই প্রেক্ষিতে অভিযোগ আসে দিল্লি মহিলা কমিশনে। সেই বিকৃত ছবিগুলি সহ ইমেল পাঠায় অভিযোগকারী। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতি মালিওয়াল দিল্লি পুলিশের কাছে নোটিশ পাঠায়। এই ঘটনায় মামলা দায়ের ও অভিযুক্তদের বিবরণ সহ রিপোর্ট চেয়েছে কমিশন। পাশাপাশি ইন্টারনেট থেকে এই আপত্তিকর ছবি সরিয়ে ফেলতে ও ছড়িয়ে পড়া রোধ করতে পদক্ষেপ গ্রহণের আবেদন করা হয়েছে।

এই প্রেক্ষিতে স্বাতি মালিওয়াল বলেছেন, “এই কাজটি অত্যন্ত অসম্মানজনক।  মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে।  সাম্প্রদায়িক সংঘর্ষ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি একটি অত্যন্ত গুরুতর বিষয়। অবিলম্বে একটি মামলা দায়ের ও অভিযুক্তকে গ্রেফতার করা উচিত। “

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট