কুকুরের হৃ‍ৎপিণ্ডে সফল অস্ত্রোপচার করে নজির দিল্লির হাসপাতালের

Share:

নিজস্ব প্রতিনিধি : দিল্লির এক হাসপাতালে কুকুরের হৃ‍ৎপিণ্ডে সফল অস্ত্রোপচার হল। ভারতীয় উপমহাদেশে এই ধরনের অস্ত্রোপচার এই প্রথম। এর আগে এই ধরনের অস্ত্রোপচার কুকুরের দেহে দেখা যায়নি।

গত দুই বছর ধরে হৃ‍ৎপিণ্ডের একটি বিশেষ রোগে ভুগছিল সাত বছর বয়সি সারমেয় ‘জুলিয়েট’। সম্প্রতি দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই কুকুরের দেহে এই অস্ত্রোপচার হয়। কুকুরের দেহে যে রোগটি হয়েছে, সেটি ‘মিত্রাল ভাল্ব ডিসিস’ নামে খ্যাত। এই রোগের ফলে হৃদপিণ্ডের রক্তের সঞ্চালন ঠিকভাবে হচ্ছিল না। পাশাপাশি ফুসফুসেও জল জমে যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত চিকিৎসক ভানু দেব শর্মার তত্বাবধানে কুকুরের দেহে সফল অস্ত্রোপচার হয়।

চিকিৎসক ভানু দেব শর্মা জানিয়েছেন, ভারত সহ গোটা বিশ্বেই কুকুরের দেহে এই ধরনের সমস্যার দেখা দেয়। প্রায় ৮০ শতাংশ কুকুরের দেহেই এই রোগ বাসা বাঁধে। এর ফলে অনেক কুকুরের মৃত্যু হয়। এই রোগের ওষুধও রয়েছে। তবে ওষুধ দিয়ে এই রোগের পুরোপুরি চিকিৎসা করা সম্ভব নয়। সেই কারণেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে চিকিৎসক শর্মা জানিয়েছে, অস্ত্রোপচারের পদ্ধতি সম্পর্কে জানতে চার জনের একটি প্রতিনিধি দলকে সাংহাই পাঠানো হয়েছিল। এই অস্ত্রোপচার পদ্ধতিটির সঙ্গে মানুষের দেহে অস্ত্রোপচার পদ্ধতির মিল রয়েছে।

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের