অবসরের একদিন আগে দিল্লির মুখ্যসচিবের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামিকাল বৃহস্পতিবার অবসর নেওয়ার কথা ছিল ‘জমি কেলেঙ্কারিতে’ অভিযুক্ত দিল্লির মুখ্যসচিব নরেশ কুমারের। আমলা মহলে বিজেপির ‘প্রিয়পাত্র’ হিসেবে পরিচিত দিল্লির মুখ্যসচিবকে আরও ৬ মাসের জন্য রাখার জন্য শীর্ষ আদালতের কাছে আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই আর্জি মেনে নিয়ে দিল্লির মুখ্যসচিব হিসেবে নরেশ কুমারের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। শীর্ষ আদালতের সিদ্ধান্তে খানিকটা হলেও দিল্লি সরকার ধাক্কা খেল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। 

গত কয়েকদিন ধরেই দিল্লির মুখ্যসচিব নরেশ কুমারকে নিয়ে সরগরম রাজধানী। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন সরকারকে চাপে রাখতে ‘প্রিয় ভৃত্য’ নরেশ কুমারকেই মুখ্যসচিব পদে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল অমিত শাহের নেতৃত্বাধীন স্বরাষ্ট্রমন্ত্রক। নতুন মুখ্যসচিব নিয়োগের ক্ষমতা পেতে শীর্ষ আদালতের দরজায় করা নেড়েছিল দিল্লির আপ সরকার।

গত সপ্তাহেই রাজধানীর মুখ্যসচিব নিয়োগ নিয়ে উপরাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী কেন বৈঠকে বসে কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না সেই প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত। কেন্দ্রের আইজনীবীর উদ্দেশে বিচারপতিরা পরামর্শ দেন, ‘মুখ্যসচিব পদে বেশ কয়েকজনের নামের তালিকা জমা দিক কেন্দ্র। দিল্লি সরকার সেই তালিকা থেকে একজনকে বেছে নিক।’ গতকাল মঙ্গলবারই মামলার শুনানিতে কেন্দ্রের তরফে বর্তমান মুখ্যসচিব নরেশ কুমারের মেয়াদ ৬ মাসের জন্য বাড়ানোর কথা জানানো হয়। এদিন সেই প্রস্তাবে সায় দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জানিয়ে দেয়, ‘বর্তমান মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধি কোনও মতেই আইনকে লঙ্ঘন করছে না।’   

 

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

অনুমতি ছাড়াই নাম-ছবি ব্যবহার, আমেরিকার সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটির মামলা ঠুকলেন উর্বশী

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন বিপত্তি, নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের