নামী বিস্কুট প্রস্তুতকারী সংস্থা ‘Parle G’-র মুম্বইয়ের কারখানায় আয়কর হানা

এবার আয়কর বিভাগ হানা দিল বিখ্যাত বিস্কুট সংস্থা 'Parle G'-এর মুম্বইয়ের ভিলে পার্লেতে অবস্থিত পার্লে জি বিস্কুটের কারখানায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার আয়কর বিভাগ হানা দিল বিখ্যাত বিস্কুট সংস্থা ‘Parle G’-এর মুম্বইয়ের ভিলে পার্লেতে অবস্থিত পার্লে জি বিস্কুটের কারখানায়। শুক্রবার (৭ মার্চ) সকাল থেকেই পার্লে প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের অধীনে এই কারখানায় চলেছে আয়কর বিভাগের ব্যাপক তল্লাশি অভিযান। অভিযান চলাকালীন কারখানার সকল শ্রমিকদের বাইরে বের করে দেওয়া হয়। যার ফলে বেশি কয়েক ঘন্টা কাজ ব্যাহত হয়। তবে তল্লাশির সঠিক কারণ এখনও প্রকাশ করা হয়নি। কিন্তু অনুমান, বিখ্যাত এই সংস্থার কোনও দুর্নীতির খবর পেয়েই অভিযান চালিয়েছে আয়কর কর্মকর্তারা।

খবর অনুসারে, শুধু মুম্বই নয়, গুজরাতের কচ্ছে অবস্থিত সংস্থার অফিস এবং কারখানাগুলিতেও গোয়েন্দারা অভিযান চালিয়েছে। বর্তমানে, কেন্দ্রীয় সংস্থার অর্থনৈতিক শাখা বিখ্যাত বিস্কুট সংস্থার আর্থিক নথিপত্র যাচাই করছে। সংবাদ সংস্থার রিপোর্ট অনুসারে, বিদেশী সম্পদ ইউনিট, আয়কর বিভাগের তদন্ত শাখা মিলে এই তল্লাশি অভিযান চালিয়েছে। একটি সংবাদ সংস্থার রিপোর্ট অনুসারে, বেশ কয়েক বছর ধরেই পার্লে বিস্কুটের মুনাফা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে ৭৪৩.৬৬ কোটি টাকা থাকলেও ২০২৪ সালে কোম্পানির মুনাফা বেড়ে ১৬০৬.৯৫ কোটি টাকায় দাঁড়ায়। যেখানে সামগ্রিক রাজস্ব ৫.৩১% বৃদ্ধি পেয়ে ১৫.০৮৫.৭৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, দেশের বিখ্যাত একটি বিস্কুট সংস্থা হল পার্লে জি। যুগ যুগ ধরেই বাচ্চা থেকে বড় সবার কাছেই এই বিস্কুটের দারুণ জনপ্রিয়তা রয়েছে। দামে কম, মানে ভাল! তাই ধনী থেকে দরিদ্র, সকলেরই চায়ের সঙ্গে বিস্কুট হিসেবে প্রথম পছন্দ পার্লে জি। ১৯২৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে পার্লে প্রোডাক্টস সংস্থা। শোনা যায়, মুম্বইয়ের ভিলে পার্লে এলাকা থেকেই এর নামকরণ করা হয়েছে। ১৯৩৮ সালে, সংস্থাটি পার্লে-গ্লুকো ব্র্যান্ড নামে তাঁদের বিস্কুট পণ্য চালু করে, ধীরে ধীরে এই বিস্কুটের জনপ্রিয়তা বাড়তে থাকে। কিন্তু ভারতের স্বাধীনতার পর উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। সাময়িক বিরতির পরে আবারও শুরু হয় এই বিস্কুট উৎপাদন প্রক্রিয়া। আর বাচ্চা থেকে বুড়ো সকলের কাছে প্রিয় হয়ে ওঠে।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত