মায়ানমারের রাখাইন রাজ্যে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায়  ভারত তার নাগরিকদের মায়ানমারের রাখাইন রাজ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। মায়ানমারে সহিংসতা বৃদ্ধির কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যাহত হয়েছে। মনে করা হচ্ছে, সেই কারণেই ভারতীয় সরকার  নাগরিকদের  রাখাইন রাজ্য ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

অন্যদিকে যেসব ভারতীয় নাগরিক ইতিমধ্যেই রাখাইন রাজ্যে রয়েছেন, তাদের অবিলম্বে রাজ্য ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। গত ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে  মায়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ব্যাপক সহিংস বিক্ষোভ চলছে। রাখাইন রাজ্যসহ আরও অনেক অঞ্চলে গত বছরের অক্টোবর থেকে সশস্ত্র জাতিগোষ্ঠী ও মায়ানমারের সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে।নভেম্বর থেকে ভারত সীমান্তের নিকটবর্তী মায়ানমারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ও অঞ্চলে উভয় পক্ষের মধ্যে শত্রুতা দ্রুত বৃদ্ধি পেয়েছে। এরফলে নিরাপত্তাহীনতায় কবলে পড়েছে ভারতের মণিপুর ও মিজোরাম। আর তা নিয়ে উদ্বেগের মধ্যে পড়েছে নয়া দিল্লি।

উল্লেখ্য মায়ানমারের সামরিক বাহিনী তার বিরোধীদের এবং ক্ষমতাসীন সরকারকে লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। মায়ানমার ভারতের অন্যতম কৌশলগত প্রতিবেশী। নাগাল্যান্ড ও মণিপুরসহ উত্তর-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যের সঙ্গে তাদের ১ হাজার ৬৪০ কিলোমিটার সীমান্ত রয়েছে। গত ১ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন,’মায়ানমারের পরিস্থিতির অবনতি নিয়ে আমরা উদ্বিগ্ন, যার সরাসরি প্রভাব পড়ছে আমাদের ওপর।‘

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি