কানাডার ৪১ জন কূটনীতিবিদকে সরানোর নির্দেশ নয়াদিল্লির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খলিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জারের খুনের ঘটনার পরেই নয়াদিল্লি ও অটোয়ার সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই আবহে ভারত থেকে কানাডার ৪১ জন কূটনীতিকদের সরিয়ে নিতে বলল নয়াদিল্লি। ১০ই অক্টোবরের মধ্যে অবশ্যই কানাডার কূটনীতিকদের প্রত্যাবাসনের কথা জানিয়েছে ভারত। তা নাহলে কূটনীতিকদের কূটনৈতিক নিরাপত্তা প্রত্যাহার করার সতর্কতা দিয়েছে ভারত। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়বে বলেই ধারণা।

ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছেন।  এই সংখ্যা ৪১-এ নামানোর কথা বলেছে নয়াদিল্লি।  এই প্রসঙ্গে কানাডিয়ান সিনেট কমিটির ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেডের চেয়ারম্যান পিটার বোহেম বলেন, ভারত কানাডাকে একটি সহজ ইঙ্গিত হিসেবে দেখছে। সংখ্যালঘু সরকার থাকার কারণে নয়াদিল্লি অটওয়ার ক্ষমতা সীমিত বলেই  ধারণা করেছে।  

খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুন গিয়ে নয়াদিল্লির সঙ্গে কানাডার সঙ্ঘাত তুঙ্গে পৌঁছেছে। কানাডার সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন, ‘আমি একটি অত্যন্ত গুরুতর বিষয়ে সংসদকে সচেতন করতে চাই। আমি বিরোধী দলের নেতাদের সরাসরি জানিয়েছি। কিন্তু, আমি এখন সব কানাডাবাসীকে বলতে চাই। গত কয়েক সপ্তাহ ধরে কানাডার নিরাপত্তা সংস্থাগুলি সক্রিয়ভাবে কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জরের খুনের তদন্ত চালাচ্ছে। ওই তদন্তে ভারতের যোগসূত্র খুঁজে পাওয়া গিয়েছে।’

এরপরেই মুখ খোলে ভারতের বিদেশমন্ত্রক। বিবৃতি দিয়ে জানানো হয়, এই হত্যাকাণ্ডে ভারতের কোন মদত নেই। তথ্যপ্রমাণ ছাড়াই এই ধরণের অভিযোগ খলিস্তানি সন্ত্রাসবাদী এবং চরমপন্থীদের থেকে মনোযোগ সরাতেই তৈরি করা হচ্ছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘কানাডার প্রধানমন্ত্রী তাঁদের সংসদে দাঁড়িয়ে যে অভিযোগ করেছে তা আমরা দেখেছি। এই অভিযোগ প্রত্যাখ্যান করা হচ্ছে। কানাডার বিদেশমন্ত্রীও যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন।’

বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে আইনের ভূমিকা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। কোনও তথ্য প্রমাণ ছাড়া এই ধরনের অভিযোগগুলি খালিস্তানি সন্ত্রাসবাদী এবং চরমপন্থীদের থেকে ফোকাস সরিয়ে নিতে তৈরি করা হচ্ছে। যাদের কানাডায় আশ্রয় দেওয়া হয়েছে এবং ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে যারা ক্রমাগত হুমকি দিয়ে চলেছে, তাদের থেকে নজর সরিয়ে নেওয়া হচ্ছে। এই বিষয়ে কানাডিয়ান সরকারের নিষ্ক্রিয়তা উদ্বেগজনক। কানাডিয়ান রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রকাশ্যে এই ধরনের বিচ্ছিন্নতাবাদীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে যা গভীর উদ্বেগের বিষয়।’

কানাডিয়ান সরকারকে নিশানা করে বিদেশ মন্ত্রক বলছে, ‘কানাডায় খুন, মানব পাচার এবং সংগঠিত অপরাধ সহ বিভিন্ন বেআইনি কার্যকলাপ নতুন নয়। এই ধরনের ঘটনার সঙ্গে ভারত সরকারকে যুক্ত করার প্রচেষ্টা আমরা প্রত্যাখ্যান করছি। কানাডা সরকারকে ভারত-বিরোধী সংগঠনগুলির বিরুদ্ধে দ্রুত এবং কার্যকরী আইনি ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানানো হচ্ছে।’ এই সংঘাতের আবহে ভারতীয় কূটনীতিবিদকে বহিষ্কার করে কানাডা। পাল্টা কানাডিয়ান কূটনীতিবিদকেও বহিষ্কার করে ভারত। কানাডার জন্য ভারতে ভিসা পরিষেবাও স্থগিত করে ভারত।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২