বিবাহ বিচ্ছেদ সবচেয়ে কম ভারতে, শীর্ষে কোন কোন দেশ? দেখুন তালিকা

সম্প্রতি ওয়ার্ল্ড অফ স্ট্যাটিক্সের (World of Statistics) এর একটি পরিসংখ্যানে এই দাবি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিবাহ পরবর্তী সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে শীর্ষ অবস্থানে রয়েছে ভারত (India)। সবচেয়ে কম বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে ভারতে। ভারতে কেবলমাত্র ১ শতাংশ বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। যেখানে বিশ্বের বহু দেশে ৯৪ শতাংশ বিবাহই ভেঙে যায়। সম্প্রতি ওয়ার্ল্ড অফ স্ট্যাটিক্সের (World of Statistics)  একটি পরিসংখ্যানে এই দাবি করা হয়েছে।

ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুসারে, এশিয়ার দেশগুলিতে বিবাহ বিচ্ছেদের হার সবচেয়ে কম। অন্যদিকে ইউরোপ এবং আমেরিকাতে বিবাহ বিচ্ছেদের হার সবচেয়ে বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, কম বিবাহ বিচ্ছেদের নিরিখে ভারতের পরেই রয়েছে ভিয়েতনাম, এই দেশে মাত্র ৭ শতাংশ বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে। এ ছাড়াও বিবাহ বিচ্ছেদের হার তাজিকিস্তানে ১০ শতাংশ, ইরানে ১৪ শতাংশ এবং মেক্সিকোতে ১৭ শতাংশ।

যে ১০টি দেশের মধ্যে সবচেয়ে কম বিবাহবিচ্ছেদ ঘটেছে, সেই ১০ দেশের তালিকায় রয়েছে মিশর, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, তুরস্ক এবং কলম্বিয়াও। যদিও এই তালিকায় পাকিস্তান নেই। অন্যদিকে জাপানে ৩৫ শতাংশ বিবাহ বিচ্ছেদ ঘটে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এছাড়া জার্মানিতে ৩৮ শতাংশ, ব্রিটেনে ৪১ শতাংশ, চিনে ৪৪ শতাংশ বিবাহিক সম্পর্ক বিচ্ছেদে পরিণতি পায়। আমেরিকায় এই বিবাহ বিচ্ছেদের ৪৫ শতাংশ, যেখানে ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া এবং ইতালিতে সংখ্যাটা ৪৬ শতাংশ।

তবে সম্পর্ক রক্ষায় সবচেয়ে খারাপ অবস্থা ধনী দেশগুলোতে। পর্তুগালে বিবাহ বিচ্ছেদের হার ৯৪ শতাংশ। স্পেনে ৮৫ শতাংশ বিবাহ ভেঙে যায়। এছাড়াও, লুক্সেমবার্গে ৭৯ শতাংশ, রাশিয়ায় ৭৩ শতাংশ এবং ইউক্রেনে ৭০ শতাংশ বিবাহ ভেঙে যায়। প্রসঙ্গত ভারতে বিবাহবিচ্ছেদের হার কম হওয়ার পিছনে সমাজবিজ্ঞানীদের মত, পরিবার ব্যবস্থা টিকে থাকার কারণে এখানে বিবাহ ভাঙার প্রবণতা কম।

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট