ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি, দাবি ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: যুদ্ধবিরতি চাইছে ভারত-পাকিস্তান, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমেরিকার মধ্যস্থতার পর ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে” সম্মত হয়েছে। আমেরিকা বলেছে যে যুদ্ধরত দুই দেশ একটি নিরপেক্ষ স্থানে বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা শুরু করবে।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করে লিখেছেন “মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ জ্ঞান এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন।”

পোস্টটি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শেয়ার করেছেন। যদিও তিনি আগে বলেছিলেন যে আমেরিকা এমন কোনও যুদ্ধে জড়াবে না যেখানে তাদের কোনও বিষয়ই নেই।

যদিও, ভারতের বিরুদ্ধাচরণ করা পাকিস্তানের বরাবরের স্বভাব। এর জন্য পাকিস্তান যে কোনওরকমের কষ্ট করতে বা নির্লজ্জতার সীমা অতিক্রম করতেও রাজি। যারা পহেলগাঁওয়ে হামলা চালিয়েছিল সেই সন্ত্রাসীরা ২২ ঘণ্টা ট্রেক করে তবে কাশ্মীর পৌঁছেছিল।

২২ এপ্রিলের পহেলগাঁও হামলার প্রতিক্রিয়ায় বুধবার ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীর (PoK) -এ সন্ত্রাসী লঞ্চপ্যাডগুলি লক্ষ্য করে অপারেশন সিঁদুর পরিচালনা করলে ভারত-পাক দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বিগত তিনদিন ধরে পাকিস্তান অনেকভাবে ভারত আক্রমণের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

ভারত সরকার শনিবার নিশ্চিত করেছে যে চারটি গুরুত্বপূর্ণ ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) স্টেশনের (উধমপুর, পাঠানকোট, আদমপুর এবং ভূজ) পাকিস্তানি হামলায় অল্প বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিশোধস্বরূপ ভারতীয় সশস্ত্র বাহিনী ছয়টি পাকিস্তানি বিমান ঘাঁটিতে নির্ভুল হামলা চালায়। সেগুলি হল রফিকি, মুরিদ, চাকলালা, রহিম ইয়ার খান, সুক্কুর এবং চুনিয়া।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?