দেশে করোনার দৈনিক সংক্রমণ সামান্য বাড়ল, স্বস্তি দিচ্ছে অ্যাকটিভ কেস

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৮৪১ জন আর প্রাণ হারিয়েছেন নয়জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার মাঝেই দেশে করোনার দৈনিক সংক্রমণ গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৪১ জন। তবে স্বস্তির হল, যতদিন নতুন করে আক্রান্ত হয়েছেন তার চেয়ে সুস্থ হয়েছেন বেশি। ফলে অ্যাকটিভ কেসের সংখ্যা অনেকটা স্বস্তি দিয়েছে। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের ছোবলে মৃত্যু হয়েছে মাত্র নয়জনের।
শুক্রবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশজুড়ে ৪ লক্ষ ৮৬ হাজার ৬২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ২ হাজার ৮৪১ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এদিন সকাল আটটা পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ৪ কোটি ৩১ লক্ষ ১৬ হাজার ২৫৪ জন। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন নয় জন। এ নিয়ে দেশে করোনার বলি হলেন ৫ লক্ষ ২৪ হাজার ১৯০ জন।’
সুস্থতার হার যথেষ্টই আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের সঙ্গে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ৩ হাজার ২৯৫ জন। এ নিয়ে এখনও পর্যন্ত করোনাকে জয় করলেন ৪ কোটি ২৫ লক্ষ ৭৩ হাজার ৪৬০ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৭৪ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ৪৬৩টি। যার ফলে ফের ১৮ হাজারের ঘরে নেমে এসেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৮ হাজার ৬০৪ জন।’

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম