Omicron আতঙ্কের মধ্যেই দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯,৭৬৫, মৃত ৪৭৭ জন

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রেকের জারি করা করোনা বুলেটিনে উঠে এল অন্য চিত্র। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯,৭৬৫ জন

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রমের আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা দেশেই। এরমধ্যেই স্বস্তির খবর, ঝুঁকিপূর্ণ দেশগুলি থেকে মুম্বইয়ে আসা কোনও ব্যক্তির শরীরেই মেলেনি ওমিক্রমের অস্তিত্ব। তবে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রেকের জারি করা করোনা বুলেটিনে উঠে এল অন্য চিত্র। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯,৭৬৫ জন। পাশাপাশি ৪৭৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এক লক্ষের নীচেই রয়েছে। এবং সুস্থতার হারও সন্তোষজনক।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯,৭৬৫ জন। ফলে এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্য়া ৯৯,৭৬৩ জন। তবে সুস্থতার হার ৯৮.৩৫ শতাংশ। সবচেয়ে খারাপ অবস্থা কেরলের। দক্ষিণের ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫,৪০৫ জন। পাশাপাশি ৪৭৭ মৃত্যুর মধ্যে শুধুমাত্র কেরলেই করোনায় মারা গিয়েছেন ৪০৩ জন। এরমধ্যেই তামিলনাড়ু সরকার ঘোষণা করেছে বিদেশ থেকে আসা সমস্ত ব্যক্তিদেরই RT-PCR টেস্ট করা হবে। এরজন্য চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হয়েছে পরীক্ষাগার।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর