চিন-পাকিস্তানের রক্তচাপ বাড়ছে, ২৬ হাজার কোটি দিয়ে ৩১ Predator drones কিনছে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মার্কিন যুক্তরাষ্ট্রের  থেকে ৩১ টি Predator drone কিনছে   ভারত। ইতিমধ্যেই দুইদেশের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। জানা গিয়েছে, এই ড্রোনের জন্য ২৬ হাজার কোটি টাকা খরচ করতে চলেছে ভারত সরকার। শুধু ড্রোন নয় সামরিক শক্তি বাড়ানোর জন্য দুটি পারমাণবিক শক্তিচালিত প্রচলিত সাবমেরিন তৈরি করতে চলেছে ভারত। প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয়ে এই দুটি সাবমেরিন তৈরি করা হবে বলে খবর।

চলতি মাসের শুরুতে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দুই  সরকারের মধ্যে একটি বিদেশী সামরিক বিক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির পরেই   গত ৯ অক্টোবর ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (সিসিএস) মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩১টি Predator drone কেনে।  জানা গিয়েছে, ড্রোনগুলি  ৪০ হাজার ফুট উচ্চতায় একটানা ৪০ ঘণ্টা উড়তে পারে। আর এই ড্রোনের  মূল্য প্রায় ৩.১ বিলিয়ন ডলার।

জানা গিয়েছে, Predator drone গুলি নজরদারি ক্ষমতা ছাড়াও এমকিউ-৯বি স্ট্রাইক মিসাইল দিয়ে সজ্জিত। যা স্বয়ংক্রিয় ভাবে  উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম। শুধু তাই নয় এই ড্রোনগুলি  স্থল এবং সামুদ্রিক নজরদারি, অ্যান্টি-সাবমেরিন এবং অ্যান্টি-সারফেস ওয়ারফেয়ার সর্বত্র কাজ করতে পারে।  শুধু তাই নয় এই ড্রোনের মাধ্যমে ভারত সীমান্তে থাকা চিন, পাকিস্তানের ওপর নজর রাখা যাবে।   প্রাথমিকভাবে জানা গিয়েছে, চেন্নাইয়ের কাছে আইএনএস রাজালি, গুজরাটের পোরবন্দর ও সারসাওয়া এবং উত্তর প্রদেশের গোরক্ষপুরের মতো জায়গায় ড্রোন মোতায়েন করবে ভারত। সেইজন্য ২৬ হাজার কোটি দিয়ে ৩১ Predator drones কিনছে সরকার।

 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে তৃণমূল পেল শূন্য, বিজেপির স্কোর ১৭

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি সরকারি ভলভো বাসে! জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত