জঙ্গি হামলার ঘটনায় মস্কোর পাশে থাকবে ভারত, আশ্বাস মোদির

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ  রাশিয়ার রাজধানী মস্কোর এক কনসার্ট হলে জঙ্গিদের হামলায় হু হু করে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এই আবহে মস্কোর জনগণ এবং সরকারের পাশে থাকার আশ্বাস দিল ভারত। শুক্রবার গভীর রাতে এই হামলা ঘটনায় সরব হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, “আমরা মস্কোতে জঘন্য সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। আমরা এই হামলার ঘটনায় নিহত এবং আহত পরিবারের পাশে রয়েছি।“ শেষ পাওয়া খবর অনুসারে, মস্কোর কনসার্ট হলে জঙ্গিদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০ এবং আহত হয়েছেন ১০০ জন। তবে কারা এই হামলার সঙ্গে যুক্ত তা এখন জানা যায়নি। এই পুরো হামলার ঘটনা নিয়ে মস্কো সরকার তদন্ত শুরু করেছে।

রুশ সংবাদমাধ্যমের  এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী মস্কোর অদূরে ক্রকাস সিটি হলে স্থানীয় সময়  শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনীর জংলা পোশাক পরে হানা দেয় পাঁচ জঙ্গি। কেউ কিছু বুঝে ওঠার আগেই বোমা ছুড়তে শুরু করে দেয়। ধোঁয়ার কুণ্ডলী ছেয়ে যায় গোটা হলজুড়ে। বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। বোমাবাজির পরে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। ওই গুলির বৃষ্টি থেকে বাঁচতে অনেকেই প্রাণভয়ে মাটিতে শুয়ে পড়েন। কেউ-কেউ হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু প্রাণ নিয়ে অনেকেই পালাতে পারেননি। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে চলে ওই হামলা। বন্দুকবাজদের হামলার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসা দাঙ্গারোধী পুলিশ বাহিনী। পুরো এলাকা ঘিরে ধরে।

উল্লেখ্য মস্কোতে এই হামলার সঙ্গে ইউক্রেনের কোন যোগ নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনেস্কির এক ঘনিষ্ঠ । তবে আশ্চর্যের বিষয় হল মস্কো এখন পর্যন্ত এই হামলার সঙ্গে যে ইউক্রেন যুক্ত রয়েছে তা এখন বলেনি। তবে কেন আচমকাই ইউক্রেন আগে আগ বাড়িয়ে জানাল তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি