এবার পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ভারতীয় সেনা জওয়ান

পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর থেকেই দেশজুড়ে পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে অসংখ্য জনকে ধরা হয়েছে। এবার সেই অভিযোগেই এক ভারতীয় সেনা জওয়ানকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সর্ষের মধ্যেই লুকিয়ে আছে ভূত! পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর থেকেই দেশজুড়ে পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে অসংখ্য জনকে ধরা হয়েছে। এবার সেই অভিযোগেই এক ভারতীয় সেনা জওয়ানকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। ধৃতের নাম দেবেন্দর সিংহ। জানা গিয়েছে, ১৪ জুলাই জম্মু-কাশ্মীরের বারমুল্লা জেলার উরি থেকে দেবেন্দর সিংহকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ। ১৫ জুলাই মোহালি আদালতে দেবেন্দরকে হাজির করানো হয়েছে। বিচারক তাঁকে আপাতত ছয় দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-তে অতর্কিত সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ ভারতীয়। যার দায়ভার স্বীকার করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠন গুলি। এর প্রতিশোধ তুলতে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। যাতে একেবারে গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্থানের জঙ্গি সংগঠনগুলি। ইতিমধ্যেই পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে জ্যোতি মলহোত্রা-সহ একাধিক ভারতীয়কে গ্রেফতার কড়া হয়েছে। 

যাঁরা দিনের পর দিন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগাযোগ রেখে গিয়েছেন। এবং ভারতীয় সেনাদের সমস্ত আপডেট তাঁদের সঙ্গে ভাগ করে গিয়েছেন। জানা গিয়েছে, গ্রেফতারকৃত সেনা জওয়ান দেবেন্দর সাঙ্গরুর জেলার নিহালগড় গ্রামের বাসিন্দা। তিনি পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সকে (ISI) গোপন সামরিক তথ্য ফাঁস করতেন। যদিও এই প্রথম নয়। এর আগেও পুলিশ গুপ্তচরবৃত্তির অভিযোগে গুরপ্রীত সিংহ ওরফে ফৌজি নামে এক প্রাক্তন সেনা জওয়ানকে গ্রেফতার করে ছিল। তাঁকেই জিজ্ঞাসাবাদ করেই আরেক সেনা জওয়ান দেবেন্দরের নাম জানতে পারে পুলিশ।

তদন্ত সাপেক্ষে, ২০১৭ সালে পুনের একটি সেনা ক্যাম্পে প্রশিক্ষণের সময় দেবেন্দর এবং গুরপ্রীতের প্রথম দেখা হয়। এরপর তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এবং তাঁরা নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রেখেছিলেন। পরে সিকিম এবং জম্মু-কাশ্মীরে পোস্টিং হয় তাঁদের। টাকার লোভে একসঙ্গেই তাঁরা পাক গুপ্তচরের কাজ করেছিলেন। ভারতীয় সামরিক বাহিনীর একাধিক তথ্য পাকিস্তানের ISI-এর কাছে হস্তান্তর করেছিলেন। তবে পাকিস্তানের ISI-এর কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন গুরপ্রীত সিংহ। তিনি পেন ড্রাইভ এবং ডিস্ক ব্যবহার করে গোপন তথ্য পাচার করতেন। তাঁর কাছ থেকে ২টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। যার দ্বারা তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখতেন বলে অভিযোগ।

 

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক