সিইও গ্রেফতারের পরেই ভারতে টেলিগ্রাম অ্যাপের নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা

টেলিগ্রাম মেসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা ও সিইও পাভেল দুরভকে শনিবার সন্ধ্যায় গ্রফতার করা হয়। বোরগেট বিমানবন্দরে এই গ্রেপ্তার করা হয়। এরপর থেকে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার (২৪ অগস্ট) ফ্রান্সের বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের সিইও পাভেল দুরভ। তাঁকে এই মূহুর্তে ফ্রান্সের কারাগারে রাখা হয়েছে। তবে CEO-এর গ্রেফতারেরর পরেই ভারতে নানা জল্পনা শুরু হয়েছে, তবে কি ভারতবর্ষে নিষিদ্ধ করে দেওয়া হবে টেলিগ্রাম অ্যাপটিকে? ঠিক যেমন ভারতবর্ষ ব্যানড হয়ে গিয়েছিল টিকটক চীনা অ্যাপ! আসলে টেলিগ্রামের সিইও পাভেল দুরভকে গ্রেফতারের পরেই ভারত সরকার তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের গতিবিধি এই মেসেজিং অ্যাপের মাধ্যমে আদান-প্রদান হত। আর অপরাধের সায় দিয়েছেন টেলিগ্রামের কর্মকর্তা, এই কারণেই গ্রেফতার হয়েছেন পাভেল দুরভ। এদিকে এই ঘটনার রেশ টেনে ভারত সরকার জানতে চাইছে, এই অ্যাপটি ভারতবর্ষেও কোনও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে কি না, যার মধ্যে চাঁদাবাজি, জুয়া ইত্যাদি অপরাধ রয়েছে। জানা গিয়েছে, তদন্তে দোষী প্রমাণিত হলে টেলিগ্রাম নিষিদ্ধও করা হতে পারে।

ভারতে, এই তদন্ত ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C), স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে কাজ করা একটি সংস্থা করছে। ভারতে প্রায় ৫ মিলিয়ন টেলিগ্রামের ফলোয়ার রয়েছে, অর্থাৎ বড় আকারে ব্যবহৃত হয়। তাই রিপোর্ট অনুযায়ী, ভারত সরকারের তদন্তের ফোকাস হবে টেলিগ্রামের পিয়ার-টু-পিয়ার (P2P) যোগাযোগের উপর। তাই টেলিগ্রামের মাধ্যমে কোনও বেআইনি কর্মকাণ্ড ঘটানো হচ্ছে কিনা, সেদিকে নজর দেওয়া হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা ও সিইও পাভেল দুরভকে শনিবার সন্ধ্যায় গ্রফতার করা হয়। বোরগেট বিমানবন্দরে এই গ্রেপ্তার করা হয়। এরপর থেকে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।

তবে ইলন মাস্কসহ অনেকেই সিইওর সমর্থনে আসেন এবং কেউ কেউ প্রতিবাদও করেছেন। টেলিগ্রাম মেসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা এবং সিইও পাভেল দুরভের এই গ্রেফতার পুলিশ তদন্তের অংশ হিসাবে করা হয়েছে। এই তদন্ত হবে টেলিগ্রামে মডারেটরের অভাবকে কেন্দ্র করে। পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে, মডারেটরের অভাব মেসেজিং অ্যাপে অপরাধমূলক কার্যকলাপকে বাধাহীনভাবে চালিয়ে যেতে দিচ্ছে। এদিকে পাভেলের গ্রেফতারের পরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আরেক জনপ্রিয় app রাম্বলের সিইও ক্রিস পাভলভস্কি কয়েক ঘণ্টার মধ্যে ইউরোপ ছেড়ে চলে গেছেন। তিনি নিজেই এক্স প্ল্যাটফর্মে (পুরনো নাম টুইটার) পোস্ট করে এই তথ্য দিয়েছেন।

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর

‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প

প্রশাসনিক প্রধান হিসেবে আজ একটানা ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল