৯৯ বছরে না ফেরার দেশে পাড়ি শিল্পপতি কেশব মাহিন্দ্রার

প্রবীণ সিল্পপতির প্রয়াণের খবরে শোকস্তব্ধ শিল্প ও বাণিজ্য মহল।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: না ফেরার দেশে পাড়ি দিলেন দেশের অন্যতম শিল্পপতি তথা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গোষ্ঠীর এমিরেটস চেয়ারম্যান কেশব মাহিন্দ্রা। বুধবার সকালে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৯ বছর। সম্প্রতি ফোবর্সের বিলিওনিয়র শিলল্পতির তালিকায় ঠাঁই পেয়েছিলেন দেশের সবচেয়ে প্রবীণ শিল্পপতি। কেশব মাহিন্দ্রার মৃত্যুর খবরে শিল্প ও বাণিজ্য মহলে শোকের ছায়া নেমে এসেছে।

১৯২৩ সালের ৯ অক্টোবর হিমাচল প্রদেশের সিমলায় জন্মগ্রহণ করেন কেশব মাহিন্দ্রা। আমেরিকার পেনসেলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে দেশে ফিরে ১৯৪৭ সালে পৈতৃক ব্যবসায় যোগ দেন। বাবার সঙ্গে ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার কাজে হাত লাগান। বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পরে ১৯৬৩ সালে ‘মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা’ শিল্পগোষ্ঠীর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে। একটানা ৪৮ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালনের পরে ২০১২ সালে ভাইপো আনন্দ মাহিন্দ্রার হাতে পৈতৃক ব্যবসা চালানোর ভার দিয়ে তিনি সরে দাঁড়ান। যদিও সংস্থার এমিরেটস চেয়ারম্যান হিসেবে ছিলেন।

মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি কেশব মাহিন্দ্রা টাটা স্টিল, আইসিআইসিআই, আইএফসি, সেইল ও ইন্ডিয়ান হোটেলস সহ একাধিক সংস্থার পরিচালক পদেও ছিলেন। ২০০৪ সাল থেকে ২০১০ পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শিল্প ও বাণিজ্য উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদ্য হিসেবেও দায়িত্ব সামলেছিলেন তিনি। ২০০৭ সালে শিল্পক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাঁকে লাইফচাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করেছিলেন আন্তর্জাতিক সংস্থা আর্নেস্ট অ্যান্ড ইয়ং।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি