ভ্রাম্যমাণ বিয়ের মন্ডপ, ভিডিয়ো দেখে অনুপ্রাণিত শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা

মুগ্ধ নেট নাগরিকেরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মণ্ডপ তাও আবার ভ্রাম্যমাণ?

শুনতে খটকা লাগতে পারে। তবে পড়ার পর এবং খবরের সঙ্গে দেওয়া ছবি দেখে সব খটকা দূর হয়ে যাবে।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে একটি ট্রাককে। এক ঝলকে ওই ট্রাক দেখলে বোঝা যাবে না ভিতরে কী রয়েছে। ট্রাকটি কিছুটা চলার পর রাস্তার এক ধারে দাঁড় করায়। ট্রাকের ভিতর থেকে এক ব্যক্তিকে বেরিয়ে আসতে দেখা গেল। তিনি ট্রাকের একটা ডালা খুলে দিলেন। দেখা গেল ট্রাকের ভিতর থেকে বেরিয়ে এলেন আরও কয়েকজন। তারা একটার পর একটা আস্তরণ সরিয়ে দিচ্ছেন। নিমেষে তৈরি হয়ে গেল ভ্রাম্যমাণ মন্ডপ। ছোট হলের দৈর্ঘ্য ১২ শো বর্গফুটের। ভ্রাম্যমাণ মন্ডপে একসঙ্গে দুশো জনের বসার ব্যবস্থা। পাত্র ও পাত্রী পক্ষের জিনিসপত্র রাখার জন্য ট্রাকেই ব্যবস্থা রয়েছে। বাইরের দিকে রয়েছে শৌচাগার। সেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন।

শিল্পপতি লিখেছেন সৃজনশীলতার অনন্য নজির। এই ভ্রাম্যমান বিয়ের মণ্ডপ যার কল্পনাই হোক না কেন, তার প্রশংসা না করে পারা যাচ্ছে না। সত্যি অসাধারণ। শিল্পীর সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো দেখে নেটিজেনরাও মুগ্ধ। এক নেটিজেন লিখেছেন, সত্যি বিষ্ময়কর। মোবাইল ক্লিনিক, মোবাইল শৌচাগারের পর এবার মোবাইল বিয়ের মন্ডপ। দারুণ হয়েছে। আগামীদিনে হল ভাড়া করে বিয়ের আয়োজনের দিন শেষ হতে চলেছে।  

তবে এই ভ্রাম্যমাণ মণ্ডপের খরচ কত বা কীভাবে পাওয়া যাবে, তা কিছু জানা যায়নি। 

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২