ধস ইনফোসিসের শেয়ার দরে, কয়েক হাজার কোটি টাকা খোয়াল এলআইসি

রাষ্ট্রায়ত্ত সংস্থা জীবন বিমা করপোরেশন ৩ হাজার ৯০৭ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সদ্য সমাপ্ত আর্থিক বর্ষের শেষ ত্রৈমাসিকে প্রত্যাশিত লাভের মুখ না দেখায় সোমবার শেয়ারবাজারে ইনফোসিসের শেয়ার দরে আচমকাই ধস নামল। এক ধাক্কায় ১৫ শতাংশ নেমে গেল শেয়ার দর। যার ফলে  কয়েক হাজার কোটি টাকা খোয়াল বিনিয়োগকারীরা। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা জীবন বিমা করপোরেশন। সংস্থাটি ৩ হাজার ৯০৭ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে।

গত বৃহস্পতিবারই সদ্য শেষ হওয়া আর্থিক বর্ষের চতুর্থ অর্থা‍ৎ শেষ ত্রৈমাসিকের আয়-ব্যয়ের হিসেবে প্রকাশ করেছিল দেশের অন্যতম তথ্য-প্রযুক্তি সংস্থা ইনফোসিস। ওই রিপোর্টে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপে ব্যাঙ্কিং ও শেয়ারবাজারের ক্ষেত্রে অস্থিরতার প্রভাব পড়েছে সংস্থার ব্যবসার ক্ষেত্রে। লাভের পরিমাণ ৪ থেকে ৭ শতাংশের মধ্যে তাকছে। অথছ প্রথম তিন ত্রৈমাসিকের ব্যবসার নিরিখে শেষ ত্রৈমাসিকে লাভের পরিমাণ ১০ দশমিক ৭ শতাংশ হবে বলে আশা করা হয়েছিল।

সোমবার বাজার খুলতে না খুলতেই হুড়মুড়িয়ে পড়তে থাকে ইনফোসিসের শেয়ার দর। এক ধাক্কায় প্রায় ১৫ শতাংশ কমে যায় শেয়ার দর। গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন হয়ে দাঁড়ায় শেয়ার দর। ইনফোসিসের শেয়ার দর কমায় সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা এন আর নারায়ণমূর্তির পরিবার সহ এলআইসি বড়সড় লোকসানের মুখে পড়েছে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি