‘দৃশ্যম’ ছবি দেখে অনুপ্রাণিত, ফিল্মি কায়দায় ব্যবসায়িকে খুন করে গ্রেফতার পুলিশ কনস্টেবল

কিন্তু অঙ্কুশ শর্মা SKA সোসাইটিতে ফ্ল্যাটের দাম দুই পক্ষের সম্মতির চেয়ে বেশি হওয়ার পরে বিবাদ শুরু হয়েছিল। এরপরেই প্রাক্তন কনস্টেবল অঙ্কুশ শর্মাকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন পুরো ‘দৃশ্যম’-ছবিটির বাস্তব দৃশ্য। অজয় দেবগনের থ্রিলার ‘দৃশ্যম’ ছবিটি বলিউডের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র। যদিও ছবিটি দক্ষিণী দৃশ্যমের রিমেক। সাই থ্রিলারের জনপ্রিয়তা ব্যপক। এবার এই ছবির নারকীয় দৃশ্য ফুটে উঠল বাস্তবে। দিল্লি পুলিশের একজন প্রাক্তন কনস্টেবল সম্পত্তির বিবাদের জেরে খুন করল গ্রেটার নয়ডা-ভিত্তিক এক ব্যবসায়ীকে, যাঁর সঙ্গে কনস্টেবলের ফ্ল্যাট দখল নিয়ে লড়াই বেঁধেছিল। খবর অনুযায়ী, নিহত ব্যবসায়ী অঙ্কুশ শর্মা এবং তাঁর পরিবারকে ১৩ দিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরেই অনুমানের বশে দিল্লির প্রাক্তন কনস্টেবলকে গত বৃহস্পতিবার পুলিশ হেফাজতে নেওয়া হয়।

সেখানেই তিনি পুলিশকে জানায়, অজয় ​​দেবগন এবং তব্বুর সাই ক্রাইম-থ্রিলার, দৃশ্যম এবং আরও একাধিক ক্রাইম ওয়েব সিরিজ দেখে তিনি ব্যবসায়ীকে এক সপ্তাহের মধ্যে হত্যার পরিকল্পনা করেছিলেন। জানা যায়, পুলিশ কনস্টেবলটি কোনও তৃতীয় ব্যক্তির মাধ্যমে ব্যবসায়ী অঙ্কুশ শর্মার সঙ্গে দেখা করেছিলেন। এই ব্যবসায়ী গ্রেটার নয়ডার একটি সোসাইটিতে তাঁর ফ্ল্যাট বিক্রি করতে চেয়েছিলেন। এরপর দুইজনে ১.২০ কোটিতে চুক্তি স্থির করেন। কিন্তু কনস্টেবল, অঙ্কুশ শর্মাকে ৮ লাখ দিয়েছিলেন এবং তাদের মধ্যে স্থানান্তর স্মারক প্রক্রিয়া শুরু হয়। কিন্তু অঙ্কুশ শর্মা SKA সোসাইটিতে ফ্ল্যাটের দাম দুই পক্ষের সম্মতির চেয়ে বেশি হওয়ার পরে বিবাদ শুরু হয়েছিল। এরপরেই প্রাক্তন কনস্টেবল অঙ্কুশ শর্মাকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন। জানা যায়, ৯ আগস্ট, তিনি অঙ্কুশ শর্মাকে তার অফিস থেকে তুলে নিয়েছিলেন, বলেছিলেন যে তিনি তাকে ফ্ল্যাটের জন্য টাকা দেবেন।

পরে তারা একটি সোসাইটির পার্কিংয়ে পৌঁছে যেখানে দুজনে মদ্যপান শুরু করে। অঙ্কুশ শর্মা মাতাল হয়ে গেলে, কনস্টেবল প্রবীণ তাকে শ্বাসরোধ করে হত্যা করার আগে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। ৯ আগস্ট রাতে, প্রবীন তাঁর সম্পত্তিতে মৃতদেহ লুকিয়ে রেখেছিলেন যা কেউ জানতে পারেনি। তদন্তের সময়, পুলিশ ১০০ টিরও বেশি সিসিটিভি ফুটেজ দেখে কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত নিজেই পরে জানান যে কিভাবে তিনি লাশ লুকিয়ে রেখেছিলেন। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত হাতুড়ি এবং একটি গাড়িও উদ্ধার করেছে, প্রবীণের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ধারা 103(1) (খুনের অভিযোগ), 238 (প্রমাণ নষ্ট করা) এবং 123 (অন্য ব্যক্তিকে বিষ দেওয়া) এর অধীনে মামলা করা হয়েছে।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের