বেঙ্গালুরুতে তৈরি হচ্ছে আইফোনের কারখানা, বিশাল জমি কিনল ফক্সকন

জমি কিনতে খরচ হয়েছে ৩ কোটি ৭০ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় ৩০৪ কোটি টাকার কাছাকাছি।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: গ্রাহকদের সমস্যা দূর করতে ইতিমধ্যেই দিল্লি ও মুম্বইতে দুটি রিটেল শোরুম খুলেছে অ্যাপল। দেশীয় বাজারে আই ফোনের চাহিদার কথা মাথায় রেখে এবার বেঙ্গালুরুর কাছে গড়ে তুলছে বিশাল কারখানা অ্যাপল কর্তৃপক্ষ। আর ওই কারখানা গড়ে তোলার জন্য বেঙ্গালুরু বিমানবন্দরের কাছে  দেবানাহাল্লিতে প্রায় এক কোটি ৩০ লক্ষ বর্গফুট জায়গা কিনেছে আই ফোনের যন্ত্রাংশ নির্মাতা তাইওয়ানের সংস্থা ফক্সকন। ওই জমি কিনতে খরচ হয়েছে ৩ কোটি ৭০ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় ৩০৪ কোটি টাকার কাছাকাছি।

অ্যাপল নামেই আই ফোনের নির্মাতা। সংস্থার হয়ে মূল্যবান ফোনের যন্ত্রাংশ তৈরি এবং তা জুড়ে ফোন তৈরির দায়িত্ব সামলায় তাইওয়ানের হোন হাই প্রেক্সিসিশন ইন্ডাস্ট্রি ফক্সকন। করোনাভাইরাসের প্রকোপ ছড়ানোর পরবর্তী সময়ে চিনে কঠোর বিধি-নিষেধ আরোপের পরেই শি চিনফিংয়ের দেশ থেকে পাততাড়ি গুটিয়ে ভারতে কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছিল অ্যাপল ও ফক্সকন কর্তৃপক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চিনের ঠাণ্ডা লড়াইও ওই সিদ্ধান্তের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 

গত মার্চেই কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানিয়েছিলেন, বেঙ্গালুরুর কাছে কারখানা আই ফোনের কারখানা গড়ে তুলছে অ্যাপল। ওই কারখানায় প্রায় এক লক্ষ কর্মসংস্থান হবে। সম্প্রতি ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে আই ফোনের কারখানা গড়ার ক্ষেত্রে সরকারের সহযোগিতা চেয়েছিলেন ফক্সকনের চেয়ারম্যান ইয়াং লিউ। মঙ্গলবার লন্ডন এক্সচেঞ্জে বেঙ্গালুরুতে কারখানা গড়ার জন্য বিশাল পরিমাণ জমির কথা জানিয়েছে ফক্সকন কর্তৃপক্ষ।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি