তীব্র গরমে খালি পায়েই স্কুল, পাশে দাঁড়ালেন প্রাক্তন আইপিএস

সেই স্কুলের পড়ুয়াদের দিলেন হওয়াই চটি আর জলের বোতল উপহার দিলেন।

Share:

রায়পুর: সময়ের আগেই চলতি বছরে গরম পড়তে শুরু করেছে। তাপমাত্রা অনেক জায়গাতেই ৪০ ছুঁইছুঁই। এই গরমে বাইরে বের হওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। কিন্তু সেই গরমকে উপেক্ষা করেই খালি পায়ে স্কুলে যাচ্ছেন ছত্তিশগড়ের ধামতরি শহরের একটি প্রাইমারি স্কুলের পড়ুয়ারা। সম্প্রতি সংবাদমাধ্যমে এই ছবি প্রকাশ পায়। তারপরেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আঁতকে ওঠেন নেটিজেনরা। এই গরমে খালি পায়ে স্কুলে গেলে পায়ে ফোস্কা পরে যাবে তো। তবে সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করে চুপ করে থাকেননি এই প্রাক্তন আইপিএস অফিসার। সেই স্কুলের পড়ুয়াদের দিলেন হওয়াই চটি আর জলের বোতল উপহার দিলেন।

অবসরপ্রাপ্ত এই আইপিএস অফিসারের নাম আরকে ভিজ। তিনি সোশ্যাল মিডিয়ায় প্রথম এই ছবিটি দেখেন। যেখানে একটি প্রাইমারি স্কুলের খুদে পড়ুয়ারা খালি পায়ে স্কুলে যাচ্ছেন। ছবিটি দেখেই তিনি শিউরে ওঠেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করে তিনি চুপ করে বসে থাকতে পারেননি। সন্ধান করে তিনি চলে গেলেন ছত্তিশগড়ের ওই স্কুলে। আর সঙ্গে নিয়ে গেলেন প্রতিটি পড়ুয়ার জন্য হাওয়াই চটি আর জলের বোতল।

প্রাক্তন আইপিএস অফিসার আরকে ভিজ ওই স্কুলের পড়ুয়াদের সঙ্গে একটি ছবি দেন। পড়ুয়াদের হাতে তখন সদ্য পাওয়া উপহার জলের বোতল। পায়ে হাওয়াই চটি। সেই ছবিতে তিনি ক্যাপশান লেখেন, ‘ছোট্ট উপহার, আনন্দটা অনেক বেশি।’

তবে সেই ছবিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বেশ কয়েকজন নেতিবাচক মন্তব্য করেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘মানুষকে আনন্দ দেওয়া কোনও দেখানোর জিনিস নয়।’ তবে বেশিরভাগ নেটিজেন আরকে ভিজের পাশে দাঁড়িয়েছেন। অনেকে লেখেন, এভাবে মানুষকে আনন্দ দিতে থাকলে আমরা সব সময় আনন্দে থাকব।

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর