EPFO কি টাকা তোলার নিয়মে পরিবর্তন করতে চলেছে? জেনে নিন বিশদে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO) অ্যাকাউন্ট থেকে টাকা তোলার নিয়মে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে অবসর তহবিল সংস্থা  (Retirement fund) একটি প্রস্তাব পেশ করেছে, যেখানে বলা হয়েছে যে EPFO সদস্যদের প্রতি ১০ বছরে একবার তাদের সম্পূর্ণ অর্থ বা এর কিছু অংশ তোলার অনুমতি দেওয়া উচিত।

এই প্রস্তাবটি পাস হলে এটি সংগঠিত বেসরকারি খাতে কর্মরত ৭ কোটিরও বেশি সক্রিয় EPFO সদস্যের জন্য স্বস্তি আসবে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত, কেন্দ্রীয় সরকার ১০ বছর চাকরির পর সদস্যদের টাকা তোলার নিয়ম পরিবর্তন করতে চলেছে। আর পরিবর্তিত নিয়মে এটি আরও অনেক বেশি সহজ হতে চলেছে।

যারা সময়ের আগে স্বেচ্ছাবসর নিতে চান তাঁদের কথা মাথায় রেখে এটি বিবেচনা করা হচ্ছে। এই নিয়ম কার্যকর হলে ৫৮ বছর পর্যন্ত অপেক্ষা করার পরিবর্তে, অবসর গ্রহণের সঙ্গে সঙ্গেই সম্পূর্ণ পিএফের পরিমাণ দাবি করতে পারবেন। এখনও পর্যন্ত, EPF থেকে সম্পূর্ণ টাকা তোলা যায় শুধুমাত্র তখনই যখন একজন কর্মচারী ৫৮ বছর বয়সে অবসর গ্রহণ করেন অথবা চাকরি ছাড়ার দু’মাস পরেও বেকার অবস্থায় থাকেন।

কিন্তু অনেকেই আছেন যারা ৩৫ থেকে ৪০ বছর বয়সে এসে নিজেদের কেরিয়ার পরিবর্তন করতে চান অথবা কোনও কারণে স্বেচ্ছাবসর চান। EPFO তে পরিবর্তন এলে এই নিয়ম তাঁদের জন্য খুবই সহায়ক হবে।

UPI অথবা ATM এর মাধ্যমে EPF অ্যাকাউন্ট থেকে তাৎক্ষণিকভাবে ১ লক্ষ টাকা পর্যন্ত তোলার সুবিধা থাকবে। এর ফলে জরুরি পরিস্থিতিতে টাকা তোলা সহজ হবে। আগে ১ লক্ষ টাকা পর্যন্ত দাবি স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি করা হত, কিন্তু এখন এই সীমা ৫ লক্ষ টাকা করা হয়েছে। এর জন্য কোনও ভেরিফিকেশনের দরকার হবে না।

প্রক্রিয়াটি সহজ করার জন্য, EPFO দাবি যাচাইয়ের জন্য প্রয়োজনীয় নথির সংখ্যা ২৭ থেকে কমিয়ে ১৮ করা হয়েছে। এর ফলে, এখন এই প্রক্রিয়াটি ৩-৪ দিনের মধ্যে সম্পন্ন হবে।

এখন ৩ বছরের চাকরির মেয়াদ শেষ হয়ে গেলে এবং সেই টাকা বাড়ির ডাউন পেমেন্ট বা ইএমআই-এর জন্য ব্যবহার করতে হলে, পিএফ অ্যাকাউন্ট থেকে ৯০% টাকা তোলা যাবে।

সরকার সময়ে সময়ে ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে পরিবর্তন আনে, যাতে বেসরকারি খাতের কর্মীদের জন্য একটি সহজ প্রক্রিয়া বজায় থাকে। জরুরি পরিস্থিতিতে কর্মীরা যাতে কোনও ঝামেলা ছাড়াই অর্থ ব্যবহার করতে পারেন, সেইজন্য এই পরিবর্তনগুলিও করা হয়েছে। পিএফ অ্যাকাউন্টে ১২ শতাংশ অবদান থাকে কর্মচারীর এবং ১২ শতাংশ টাকা দেয় নিয়োগকারী সংস্থা।

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক