অবিশ্বাস্য! মাত্র ২৪ ঘণ্টাতেই আইটিআর রিফান্ড, জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ২০২৪-২৫ অর্থবছরের জন্য আয়কর রিটার্ন দাখিল শুরু হয়েছে। একইসঙ্গে আয়কর ওয়েবসাইট ITR-2 এবং ITR-3 এর ফর্ম ওয়াক্টিভ করা হয়েছে। এর ফলে আইটিআর দাখিলকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আয়কর দাখিলকারীর সংখ্যা যে গতিতে বৃদ্ধি পাচ্ছে, একই গতিতে রিফান্ডও করা হচ্ছে। এই বছর আয়কর বিভাগ অত্যন্ত দ্রুততার সঙ্গে রিফান্ড পাঠাচ্ছে।

বেতনভোগী কর্মচারী এবং ব্যবসায়ীদের রিফান্ড দ্রুত তাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে। আগে, এই রিফান্ড আসতে ২০ দিন থেকে শুরু করে অন্তর ৪ মাস সময় নিত। কিন্তু এখন রিফান্ড আসতে সময় লাগছে ২৪ ঘন্টা, সর্বোচ্চ ৫ থেকে ১০ দিন। তাই যদি আপনি এখনও আইটিআর ফাইল না করে থাকেন, তাহলে শীঘ্রই ফাইল করুন।

এবার আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। তার আগে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তবেই রিফান্ড জারি করা হবে। যদি আপনি এই সময়সীমার মধ্যে আয়কর রিটার্ন মিস করেন, তাহলে আপনি বিলেটেড আইটিআরও দাখিল করতে পারেন। এখন আইটিআর-২ এবং আইটিআর-৩ ফর্মগুলিও অ্যাক্টিভ করা হয়েছে।

এর জন্য প্রথমে আপনাকে আয়কর ওয়েবসাইট incometax.gov.in-এ যেতে হবে। যদি আপনি ইতিমধ্যেই ট্যাক্স রেজিস্টার্ড হন, তাহলে আপনাকে আপনার PAN নম্বরটি সাবমিট করে লগইন করতে হবে। এরপর, ই-ফাইল ট্যাবের মধ্যে গিয়ে ‘ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন’-এ ক্লিক করুন এবং অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করুন। তারপর আপনার ক্যাটাগরি নির্বাচন করুন, যেমন ইন্ডিভিস্যুয়াল, HUFএবং অন্য।

এবার সমস্ত তথ্য পূরণ করার প্রক্রিয়াটি অনুসরণ করুন। ফর্মটি সম্পূর্ণরূপে পূরণ হয়ে গেলে, শেষে আপনার আইটিআর-এর ই-ভেরিফাই করতে ভুলবেন না। আইটিআর দাখিলের ৩০ দিনের মধ্যে যাচাই না করলে, আপনি রিফান্ড পাবেন না। যদি কেউ আইটিআর ফাইল করেন, তাহলে তাঁর কাছে প্যান, আধার, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ফর্ম ১৬, অনুদানের রসিদ, স্টক ট্রেডিং স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান লিঙ্ক বাধ্যতামূলক।

আয়কর রিটার্ন দাখিল করার আগে, আপনার জানা উচিত কাদের জন্য এই ফাইলিং বাধ্যতামূলক। যদি আপনি বিদেশ ভ্রমণে ২ লক্ষ টাকার বেশি খরচ করেন, যদি বিদ্যুৎ খরচ ১ লক্ষ টাকা বা তার বেশি হয় অথবা এক বা একাধিক কারেন্ট অ্যাকাউন্টে ১ কোটি টাকার বেশি জমা থাকে, তাহলে ITR দাখিল করা বাধ্যতামূলক। এছাড়াও, যদি ব্যবসায়িক ইকুইটি ৬০ লক্ষ টাকা হয় অথবা টিডিএস এবং টিসিএসের পরিমাণ ২৫,০০০ টাকার বেশি হয়, তাহলেই আইটিআর ফাইল করতে পারবেন।

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক