এই মুহূর্তে

ধর্ষক ধর্মগুরু রাম রহিমের প্রতি বিজেপি সরকার মেহেরবান, ফের ৪০ দিনের প্যারোল

নিজস্ব প্রতিনিধি: ধর্ষণের মামলায় স্ব-ঘোষিত ধর্মগুরু রাম রহিমকে কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। তবে সাজাপ্রাপ্ত আসামী হলেও তিনি প্যারোলে জামিন পেয়ে দীর্ঘ সময় জেলের বাইরে কাটিয়েছেন। এবার ধর্ষক গুরমিত রাম রহিমকে ১৫ বারের মতো কারাগার থেকে বের হওয়ার অনুমতি দিয়েছে আদালত। ২০ বছরের সাজা সত্ত্বেও মাত্র আট বছরের মধ্যে তিনি জেলের বাইরে কাটিয়েছেন ৩৮৭ দিন। এবার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রাম রহিমকে আরও ৪০ দিনের প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

২০১৭ সালের আগস্টে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হন গুরমিত রাম রহিম। এবারে প্যারোলে মুক্তির পর তিনি সিরসার ডেরা সাচ্চা সৌদাতেই থাকবেন। চার মাস আগে তিনি রোহতকের সুনারিয়া জেল থেকে মুক্তি পান। ওই দিনই ছিল তার জন্মদিনের। একাধিক ধর্ষণের মামালা রয়েছে স্ব-ঘোষিত ধর্মগুরু রাম রহিমের বিরুদ্ধে। কিন্তু বিষয় হল রাম রহিমের মতো সুযোগ-সুবিধা কেউ ভোগ করে না। আসারাম বাপু একবার দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং দীর্ঘ সময় পরেই তিনি অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। কুলদীপ সেঙ্গার মামলায়, হাইকোর্ট সাজা স্থগিত করেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট তা স্থগিত করেছে। ২০১৭ সালের ২৫ আগস্ট গুরমিত রাম রহিমকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তারপর ২০১৯ সালের ১৭ জানুয়ারী সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০২১ সালের অক্টোবরে, ডেরার ব্যবস্থাপক রঞ্জিত সিং হত্যা মামলায় একটি বিশেষ সিবিআই আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, কিন্তু তিন বছর পর, হাইকোর্ট সেই মামলায় গুরমিতকে মুক্তি দিয়ে দেয়।

সাজা পাওয়ার প্রায় চার বছর পর গুরমিত জেল থেকে প্যারোলে বেরিয়ে আসার সুযোগ পান এবং তারপর থেকে প্রায়ই তাঁকে দেওয়া হচ্ছে মুক্তি। কবে কবে জেল থেকে প্যারোলে মুক্ত হয়েছেন দেখে নিন…

অক্টোবর ২০২০: মেডিক্যাল চেকআপের জন্য একদিনর প্যারোলে মুক্তি ।
মে ২০২১: অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি ।
ফেব্রুয়ারি ২০২২: ২১ দিনের ছুটি ।
জুন ২০২২: ৩০দিনের প্যারোলে মুক্তি ।
অক্টোবর ২০২২: ৪০ দিনের প্যারোলে মুক্তি ।
জানুয়ারি ২০২৩: ৪০ দিনের প্যারোলে মুক্তি ।
জুলাই ২০২৩: ৪০ দিনের প্যারোলে মুক্তি ।
নভেম্বর ২০২৩: ২৯ দিনের প্যারোলে মুক্তি ।
জানুয়ারি ২০২৪: ৩০ দিনের প্যারোলে মুক্তি ।
এপ্রিল ২০২৪: ২১ প্যারোলে মুক্তি ।
অগস্ট ২০২৪: ২১ প্যারোলে মুক্তি ।
জানুয়ারি ২০২৫: ৩০ দিনের প্যারোলে মুক্তি ।
এপ্রিল ২০২৫: ডেরা সাচ্চা সৌদার প্রতিষ্ঠার মাসে ২১ দিনের ছুটি ।
অগস্ট ২০২৫: ৪০দিনের প্যারোলে মুক্তি।

জানুয়ারি ২০২৬: ৪০ দিনের প্যারোলে মুক্তি।

অনেকেই বলেন, তার সাজা ভোগের রেকর্ড দেখে মনে হয় গুরমিত রাম রহিম আদালতে হাজিরা দিতে জেলে যান, ঠিক যেমন অপরাধীরা করে।  অপরাধীরা নিকটতম থানায় যায় হাজিরা দিতে তেমনি।  যখনই তার বেরিয়ে আসার ইচ্ছা হয়, তখনই তিনি তাদের জানান। এই ঘটনাতেই উঠছে প্রশ্ন। কেন তাঁকে বারবার মুক্তি দেওয়া হচ্ছে প্যারোলে?  ২০ বছর সাজায়  ৮ বছরের মধ্যে   গুরমিত রাম রহিম এখন পর্যন্ত ৩৮৭ দিন জেল থেকে বেরিয়েছেন, যার অর্থ, এক বছরেরও বেশি সময় তিনি জেলে কাটাননি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লিফট দেওয়ার নামে চলন্ত গাড়িতে গণধর্ষণ, হরিয়ানার সোনিপতে চাঞ্চল্য

ঘোড়া কেনাবেচার ভয়! দলের কাউন্সিলরদের পাঁচতারা হোটেলে নজরবন্দি বানালেন শিন্ডে

‘রেশন কার্ড থাকলেই মাসে মিলবে ২,০০০ টাকা, বিনে ভাড়ায় চড়া যাবে বাসে’, নির্বাচনী প্রতিশ্রুতি জয়ার দলের

‘‌আমি ফিরে আসতে চাই’‌, পাকিস্তানে বিয়ের পর ভারতীয় মহিলার অডিও ক্লিপ ভাইরাল

গ্রাহকদের জোর ধাক্কা দিল স্টেট ব্যাঙ্ক, বিনা পয়সায় আর মিলবে না এই পরিষেবা

মৃত্যুপুরী ইরান থেকে দিল্লি ফিরে ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন ভারতীয়রা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ