‘সিঁথির সিঁদুর তো মুছে গিয়েছে তাহলে অপারেশন সিঁদুর নাম কেন?’ প্রশ্ন জয়া বচ্চনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: সমাজবাদী পার্টির সাংসদ এবং প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন বুধবার অপারেশন সিঁদুরের নাম নিয়ে প্রশ্ন তুলে বিতর্কের সূত্রপাত করেন। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, পহেলগাঁও সন্ত্রাসী হামলায় এত নারীর ‘সিন্দুর মুছে গিয়েছে। তারপরেও কেন এই অভিযানের নামকরণ অপারেশন সিঁদুর রাখা হল। রাজ্যসভায় অপারেশন সিঁদুর নিয়ে বিতর্ক চলাকালীন, সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় নিহত ২৬ জন নিরীহের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে নিজের বক্তৃতা শুরু করেন।

এদিন তিনি বলেন, “আপনারা যেসব লেখকদের নিয়োগ করেছেন, তাদের আমি অভিনন্দন জানাই। আপনারা সব বড় বড় নাম রাখেন। কেন আপনারা এই অভিযানের নাম ‘সিঁদুর’ রাখলেন? যারা নিহত হয়েছেন তাঁদের স্ত্রীদের সিঁদুর তো মুছে হয়ে গিয়েছে।” শাসক দলের সাংসদরা যখন তাঁর বক্তৃতায় বাধা দেওয়ার চেষ্টা করেন তখন জয়া অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলেন, “হয় আপনারা বলুন, নয়তো আমি কথা বলব। যখন আপনারা কথা বলেন, আমি তো বাধা দিই না। যখন কোনও মহিলা কথা বলেন, আমি কখনও বাধা দিই না। তাই দয়া করে আপনারা আপনাদের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখুন।”

শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী জয়া বচ্চনের পাশে বসে ছিলেন। তিনি প্রবীন অভিনেত্রী তথা সাংসদকে শান্ত করার চেষ্টা করলে তাঁকে বকুনি শুনতে হয়। অত্যন্ত স্পষ্টভাবে প্রিয়ঙ্কাকে জয়া বলেন, “প্রিয়ঙ্কা, আমাকে নিয়ন্ত্রণ করো না।” প্রবীণ অভিনেত্রীর বকুনিতে চতুর্বেদী অবশ্য হেসেই উত্তর দিয়েছেন। সমাজবাদী পার্টির সাংসদ পহেলগাঁও সন্ত্রাসী হামলার জন্য গোয়েন্দা ব্যর্থতা নিয়ে সরকারকে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “আপনারা জনগণের বিশ্বাসকে নষ্ট করেছেন। নিহতদের পরবার আপনাদয়ের কখনওই ক্ষমা করবে না।”

অপারেশন সিঁদুরের নামকরণ নিয়ে জয়া বচ্চনের মন্তব্য ন ইয়ে এখন কাঁটাছেড়া চালাচ্ছে বিজেপি। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা রীতিমতো সমালোচনা করে বলেছেন,”শুধু এঁদের মানসিকতা দেখুন। জয়াজি, সন্ত্রাসীরা সিঁদুর ধ্বংস করেছে। কিন্তু সিঁদুর কেবল সাজসজ্জার জন্য নয়। এটি শক্তি এবং সামর্থ্যের প্রতীকও। অপারেশন সিঁদুর নামটি একটি বার্তা পাঠানোর জন্য বেছে নেওয়া হয়েছিল। সেটি হল “তুমি সিঁদুর মুছলে, আমরা তোমাকে ধ্বংস করব।’ কংগ্রেস এবং সমাজবাদী পার্টি এই ধরনের মন্তব্যের মাধ্যমে সশস্ত্র বাহিনীর মনোবলকে হ্রাস করছে বলে অভিযোগও করেছেন বিজেপি মুখপাত্র।

মাস তিনেক আগে ভূস্বর্গ আকস্মিকভাবেই আতঙ্ক, ক্রোধের নামান্তর হয়ে উঠেছিল। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণের সবুজ তৃণভূমি ভিজেছিল ২৫ জন নিরীহ পর্যটক ও এক প্রতিবাদী সাহসী কাশ্মীরীর রক্তে। পর্যটকদের উপর পাক মদতপুষ্ট সন্ত্রাসীদের কাপুরুষোচিত আক্রমণ নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। পহেলগাঁওয়ের জবাবে ভারত চালিয়েছিল অপারেশন সিঁদুর অভিযান। পহেলগাঁওয়ের ঘটনা সিঁদুর মুছেছিল ২৫ জন ভারতীয় নারীর। এক স্থানীয় ভারতীয় কাশ্মীরি মুসলিমের মৃত্যুতে স্বামীহারা হয়েছিলেন তাঁর স্ত্রী। এই সকল নারীদের প্রতি শ্রদ্ধা ও মৃতদের প্রতি সম্মান জানিয়েই ৬মে গভীর রাতে পাকিস্তানের উপর করা হয় মিসাইল স্ট্রাইক। নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। সার্জিক্যাল স্ট্রাইক, এয়ারস্ট্রাইকের পর ‘অপারেশন সিঁদুর’ভারত কর্তৃক পরিচালিত সবচেয়ে তীব্র এবং সমন্বিত সন্ত্রাসবিরোধী হামলাগুলির মধ্যে একটি বলে আলোচিত হয়েছে।

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক