জেট এয়ারওয়েজের ভারপ্রাপ্ত সিইও সঞ্জীব কপুরের ইস্তফা

গত বছরের এপ্রিলে সংস্থার সিইও হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সরে দাঁড়ালেন দেশের বেসরকারি বিমান উড়ান সংস্থা জেট এয়ারওয়েজের ভারপ্রাপ্ত সিইও সঞ্জীব কপুর। শুক্রবারই ভারপ্রাপ্ত সিইও হিসেবে সংস্থায় শেষ কর্মদিবস কাটালেন তিনি। এক বছরের মধ্যেই সংস্থার শীর্ষ কর্তার পদ থেকে সরে দাঁড়ানো নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি জেট এয়ারওয়েজের পদত্যাগী ভারপ্রাপ্ত সিইও।

এক সময়ে দেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিয়ান এয়ারলাইন্সের সঙ্গে সমানতালে টক্কর দেওয়া জেট এয়ারওয়েজ ২০১৮ সাল থেকেই চরম আর্থিক সঙ্কটে ভুগতে শুরু করে। যার ফলে ২০১৯ সালের এপ্রিল থেকেই বন্ধ হয়ে যায় সংস্থার উড়ান। ২০২০ সালের অক্টোবরে সংস্থাটিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দুবাই ভিত্তিক মুরারি লাল জালান ও ব্রিটেনের কালরক ক্যাপিটাল যৌথ উদ্যোগ নেয়।

সংস্থা পুনরুজ্জীবনের উদ্যোগের মধ্যেই গত বছরের এপ্রিলে প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) হিসেবে দায়িত্ব দেওয়া হয় সঞ্জীব কপুরকে। কিন্তু চলতি বছরের জানুয়ারি মাসে আচমকাই জেটের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে তাঁকে নির্দেশ দেওয়া হয়, যত ক্ষণ না সংস্থার মালিকানার হাতবদল প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন তিনি সিইও উপাধি ব্যবহার না করেন। ব্যবস্থাপনা কমিটির ওই আচরণে বেজায় চটে গিয়েছিলেন সঞ্জীব কপুর।

 

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন