ঝাঁসির প্রথম মহিলা অটো চালকের রহস্যমৃত্যু, রাস্তায় উদ্ধার রক্তাক্ত দেহ

উত্তরপ্রদেশের ঝাঁসিতে মর্মান্তিক ঘটনা! অটোর মধ্যেই মিলল মহিলা চালকের রক্তাক্ত দেহ। নিহত মহিলা ছিলেন ঝাঁসির প্রথম মহিলা চালক।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের ঝাঁসিতে মর্মান্তিক ঘটনা! অটোর মধ্যেই মিলল মহিলা চালকের রক্তাক্ত দেহ। নিহত মহিলা ছিলেন ঝাঁসির প্রথম মহিলা চালক। তবে পুলিশ এটিকে দুর্ঘটনা বললেও মৃতার পরিবার জানিয়েছেন, তিনি ছিনতাইকারীর কবলে পড়ে ছিলেন। তাঁর গায়ের গহনা লুঠ করে তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। এবং পুলিশ তাঁর মৃতদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তে পাঠিয়েছে।

পরিবারের দেওয়া তথ্যানুসারে, মৃতা মহিলা চালকের নাম অনিতা চৌধুরী। তিনি গতকাল রাত সাড়ে ন’টা নাগাদ অটো চালানোর জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। রাত দেড়টার দিকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। তাঁর বাড়ি নববাদ থানা এলাকার তালপুরার আম্বেদকর নগরে। তিনি ঝাঁসির প্রথম মহিলা অটো চালক ছিলেন। ১৫ বছর ধরে এই পেশায় নিযুক্ত ছিলেন। তবে ২০২০ সালে, তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। কিন্তু সুপারভাইজারের সঙ্গে তর্কের কারণে তিনি পদত্যাগ করেন। অনিতার স্বামী দ্বারকা চৌধুরী বাসস্ট্যান্ডের কাছে একটি হাতগাড়ি চালান। কিন্তু এতে তাঁদের সংসার চলত না। তাই, ২০২০ সালে অনিতা তাঁর সন্তানদের নিয়ে মহারাষ্ট্রে চলে গিয়েছিলেন। কিন্তু সেই সময় করোনাভাইরাসের কারণে লকডাউন ছিল। তাই তিনি বাড়ি ফিরে যান। কিন্তু করোনার পরে অনিতার পরিবারের অবস্থা আরও খারাপ হয়ে যায়। এরপর তিনি ফাইন্যান্সে অটো কিনে চালানোর পরিকল্পনা করেন। কিন্তু প্রথমে তাঁকে কোনও ব্যাঙ্ক ঋণ দিচ্ছিল না। পরে, একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে তিনি ঋণ পান। তবে তাঁর পরিবারের সদস্যরা অনিতার অটো চালানোর বিরুদ্ধে ছিলেন। কোনও ভাবে, অনিতা ব্যাঙ্কের সমস্ত কাগজপত্র সম্পন্ন করে ১৮ ফেব্রুয়ারী, ২০২১ তারিখে, ফাইন্যান্সে একটি নতুন অটো কেনেন। তবে অনিতা অটো চালাতে জানতেন না। এরপর একজন প্রতিবেশীর থেকে তিনি অটো চালানো শেখেন। এরপরেই তিনি একে পেশা বানিয়ে নেন। এবং অনিতা ঝাঁসির প্রথম অটো চালক হয়ে ওঠেন।

তাঁর মৃত্যু কীভাবে হল? এই বিষয়ে মহিলা চালকের বোন বিনীতা চৌধুরী জানিয়েছেন, “তিনি সকাল-রাত অটোরিক্সা চালাতেন। দিনের বেলায় ঘরের কাজকর্ম করত। এভাবেই তিনি পরিবারের ভরণপোষণ করত। রবিবার রাত ৯:৩০ মিনিটে অটোরিক্সা চালানোর জন্য তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাত ১:৩০ মিনিট নাগাদ আমরা ফোন পাই যে স্টেশন রোডের সুকওয়ান-ধুকওয়ান কলোনির কাছে অনিতা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পাই অটোরিক্সাটি উল্টে রয়েছে। এবং অনিতা মারা গিয়েছেন। তার কেবল মাথায় আঘাত ছিল, অন্য কোথাও কোনও আঘাত ছিল না। তাঁকে খুন করা হয়েছে। যদি দুর্ঘটনায় তাঁর মৃত্যু হত, তাহলে তা বোঝা যেত। কেননা তাঁর দেহে মঙ্গলসূত্র, কানের দুল, নুপুর ছিল। কিন্তু আমরা গিয়ে তাঁর দেহে এইসব কিছুই দেখতে পাইনি। তাঁর মোবাইল ফোনও ছিল না। এর থেকে বোঝা যায় অনিতাকে ডাকাতির খপ্পরে পড়েছিল। তাঁর গা থেকে সমস্ত গহনা লুঠ করা হয়েছে। এবং তাঁকে খুন করে তার দেহ ফেলে দেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরায় সবার ধরা পড়বে। আমরা ন্যায় বিচার চাইছি।’ তবে সিটি পুলিশ বর্তমানে এটিকে দুর্ঘটনা বলে দাবি করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত