পুলিশ সুপারের অফিস চত্বরেই মারামারিতে জড়ালেন দারোগা-কনস্টেবল, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাঁসি: সাধারণ মানুষের মধ্যে মারামারি থামানো যাদের দায়িত্ব সেই খাকি উর্দিধারীরাই এবার নিজেদের মধ্যে জড়িয়ে পড়লেন হাতাহাতিতে। টানা ১৫ মিনিট ধরে যুযুধান দুই খাকি উর্দিধারী একে অপরকে লক্ষ্য করে চালালেন লাথি-কিল-চড় ও ঘুষি। দুই আইন রক্ষককে নিজেদের মধ্যে মারপিট করতে দেখে খানিকটা থতমত খেয়ে যান পথচারি ও পুলিশ সুপার চত্বরে হাজির অন্যান্য খাকি উর্দিধারীরা। অনেকেই মওকা পেয়ে ওই বিরল ঘটনা মোবাইলে ক্যামেরা বন্দি করেছেন। পরে তা সমাজমাধ্যমে আপলোড করে দিয়েছেন। নিমিষেই ওই নজিরবিহীন ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। আর তাতে অস্বস্তিতে পড়ে দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে বিভাগীয় শাস্তির পদক্ষেপ শুরু হয়েছে।

পুলিশ আধিকারিক স্নেহা তিওয়ারি জানোয়েছেন, সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি ঝাঁসির পুলিশ সুপারের কার্যালয়ের। যে দুই পুলিশ কর্মীকে নিজেদের মধ্যে মারামারিতে জড়াতে দেখা গিয়েছে তার মধ্যে একজন হলেন মহবা জিআরপিতে কর্মরত সাব ইন্সপেক্টর সন্দীপ যাদব এবং অন্যজন হলেন কনস্টেবল অনুজ কুমার যাদব। শেষের জন পুলিশ সুপারের কার্যালয়ে রিডার পদে কর্মরত। দুজনেই পুলিশ লাইনসের সরকারি আবাসনে পরস্পরের প্রতিবেশি।

সম্প্রতি সন্দীপ যাদবের স্ত্রীকে (তিনিও পুলিশে কর্মরত) বদলি করা হয়েছে। ঝাঁসির দেহান থানায় তাঁকে বদল;ই করা হয়। ওই বদলি বাতিল করার জন্য অনুজকে অনুরোধ জানান সন্দীপ। কিন্তু এ বিষয়ে তাঁর কিছু করার নেই বলে স্পষ্ট জানিয়ে দেন অনুজ। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। নিমিষেই বচসা গড়ায় হাতাহাতিতে। চড়-কিল-লাথি-ঘুষি চলতে থাকে দেদার। পুলিশ সুপারের কার্যালয়ে সেই সময়ে উপস্থিত বেশ কয়েকজন দু’জনের মারামারি থামিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা চালান। কিন্তু সফল হননি। ফাঁক তালে বেশ কয়েকজন খাকি উর্দিধারিদের মারামারির দৃশ্য ক্যামেরাবন্দি করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেন।

সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু