মন্দির থেকে চুরির পর দেবীর কাছে কান ধরে ক্ষমা চাইল চোর

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি দেশজুড়ে  ধর্মীয় স্থান থেকে একাধিক চুরির ঘটনা সামনে আসছে। ফের একবার ঘটে সেই লজ্জাজনক ঘটনা।  উত্তরপ্রদেশের ঝাঁসিতে এক চোর প্রথমে মাতার মন্দির থেকে চুরি করে এবং তারপর চলে যাওয়ার আগে তাকে দেখা যায় দেবীর কাছে  কান ধরে করে ক্ষমা চাইতে। পুরো ঘটনাটি মন্দিরে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এই নিয়েই শুরু হয়েছে চর্চা।

ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায়  ভাইরাল  হয়েছে। সাধারণ মানুষ এই ঘটনাকে বিশ্বাস এবং অপরাধের এক অদ্ভুত মিশ্রণ হিসেবে দেখছে।ঝাঁসির গারোথা এলাকার গারোথা-মদন রোডে অবস্থিত বদি মাতা মন্দিরে এই ঘটনাটি ঘটেছে। শনিবার রাতে এক অজ্ঞাতপরিচয়ের চোর চুরিটি করে। অন্ধকারের সুযোগ নিয়ে চোর প্রথমে তালা ভেঙে মন্দিরে প্রবেশ করে এবং পরে মাতার  লকার থেকে মূল্যবান গয়না চুরি করে। সেই ঘটনা ধরা পড়েছে মন্দিরের সিসিটিভি ক্যামেরাতে।

আরও পড়ুন: মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয়র লক্ষ্মণরেখা মন্তব্যে বিতর্ক চরমে

ঘটনাটি প্রকাশ্যে আসে পরের দিন সকালে যখন ভক্তরা প্রার্থনার জন্য মন্দিরে পৌঁছান। মন্দিরের  তখন ভাঙা তালা দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশকে তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয়। পৌঁছানোর পর, পুলিশ তদন্ত শুরু করে এবং মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা  করা হয়।  সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা  যায় একজন যুবক চুরি করছে। তার পরনে নীল রঙের হুডি এবং টুপি রয়েছে। ভিডিওতে দেখা  গিয়েছে,  যুবকটি মন্দিরে প্রবেশ করছে এবং প্রতিটি মূর্তি থেকে গহনা চুরি করছে। তার পর দেখা যায়  চুরির পর যুবক  মন্দির ছেড়ে যাওয়ার আগে  সে দেবতার সামনে দুবার হাত জোড় করে কান ধরে ক্ষমা চাইছে।

তুলেছিলেন যৌন হেনস্থার অভিযোগ, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?