সুরাতের পর দেওঘরে ভেঙে পড়ল বহুতল, অনেকের আটকে পড়ার আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি : গুজরাতের সুরাতের পর এবার ঝাড়খণ্ডের দেওঘর। ফের ভেঙে পড়ল বহুতল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। ধ্বংসস্তুপের ভিতর অনেকেই আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল।

রবিবার ভোর ৬টা নাগাদ দেওঘরে একটি তিন তলা বাড়ি আচমকা ভেঙে পড়ে। ধ্বংসস্তুপের মধ্যে আটকে পড়েছে বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। জানা গিয়েছে, ধ্বংসস্তুপ থেকে তিন জনকে উদ্ধার করা হয়েছে। হঠাৎ করে দেওঘর শহরের বুকে একটি বহুতল ভেঙে পড়ায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এর আগে শনিবার গুজরাতের সুরাতে বহুতল ভেঙে পড়ে সাত জনের মৃত্যুর খবর সামনে এসেছে। ১২ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে। এখনও ধ্বংসস্তুপের মধ্যে আটকে পড়ে রয়েছে অনেকে। সুরাতের পালি গ্রামে এই বহুতলটি তৈরি হয়েছিল। ৩০টি ফ্ল্যাটের মধ্যে বেশিরভাগ ফ্ল্যাটই ফাঁকা ছিল। বহুতলে মোট পাঁচ থেকে ছয়টি পরিবার ছিলেন। সুরতের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আরও একটি বহুতল ভেঙে পড়ার ঘটনা সামনে এল।

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য